Dhaka , Friday, 28 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃক্ষ হত্যাকারীদের ছাড় নয়, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের অবৈধ বালু উত্তোলন: কলমাকান্দায় ৩৯ নৌকা জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক। কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি

রাজনগরের মনসুরনগরে বন্যার্ত ৩০০ পরিবারের মাঝে এমপি এম. নাসের রহমানের ত্রাণ বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 02:56:39 pm, Sunday, 12 July 2026
  • 110 বার পড়া হয়েছে

রাশেদ আহমেদ, মৌলভীবাজার,

মৌলভীবাজার-৩ (রাজনগর–কুলাউড়া) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমানের বরাদ্দ থেকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮ নম্বর মনসুরনগর ইউনিয়নের বন্যাকবলিত ও পানিবন্দী ৩০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের মালিকোনা আশ্রয়কেন্দ্র থেকে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় প্রেমনগর, মালিকোনা আশ্রয়কেন্দ্র, শ্বাসমহল, বর্ষীকোনা এবং আশপাশের বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল ও প্রস্তুতকৃত ভুনা খিচুড়ি। বন্যার কারণে কয়েক দিন ধরে পানিবন্দী হয়ে থাকা অসহায় পরিবারগুলোর খাদ্যসংকট নিরসনে এ সহায়তা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনসুরনগর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ায় মানুষ আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। পানিবন্দী পরিবারগুলো খাদ্য, বিশুদ্ধ পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে মানবেতর জীবনযাপন করছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য কাজী আপ্তাব রুহুল, ফজলুর রহমান, কার্তিক দেব, রুশনা আক্তার এবং সুফিয়া বেগম। তারা উপকারভোগীদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা সংসদ সদস্য এম. নাসের রহমান ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বন্যার কারণে কর্মহীন হয়ে পড়া অনেক পরিবারের জন্য এ সহায়তা অত্যন্ত প্রয়োজনীয় ছিল।

স্থানীয়দের মতে, বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও অনেক এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনে ফিরতে আরও সময় লাগবে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও পুনর্বাসন সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন

রাজনগরের মনসুরনগরে বন্যার্ত ৩০০ পরিবারের মাঝে এমপি এম. নাসের রহমানের ত্রাণ বিতরণ

আপডেট সময় : 02:56:39 pm, Sunday, 12 July 2026