Dhaka , Wednesday, 25 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে UYBDS-এর অন্নছায়া প্রজেক্টের মাধ্যমে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ বেগমগঞ্জে ৬ মাদক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী ভিএআরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে পচেত্তিনোর ক্ষোভ চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে শেয়ার বিজের বর্ষপূর্তি পালন ১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা: মাদক সম্রাট ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেপ্তার ৬, পাঁচজনের ৫ দিনের রিমান্ড ​কৌশলে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা গায়েব! দুর্গাপুরে গ্রেপ্তার ২ গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনলেন বরিশালের ডিসি: তাৎক্ষণিক সহায়তা পেলেন ২৫ জন সাইনবোর্ড মিতালী মার্কেটে বিদ্যুৎ বিল নিয়ে বিরোধ, ব্যবসায়ী সমিতির সভাপতিকে পিটিয়ে আহত পাইকগাছায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছায় ইয়াবাসহ মাদক কারবারি আটক কক্সবাজারে সিআইডি ও সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা: মানব পাচারকারী চক্রের মূল হোতাদের শনাক্তের আহ্বান জমিয়তুল ফালাহ মসজিদে জনগণের স্বার্থে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে: ডা. শাহাদাত হোসেন দক্ষিণ খুলশীতে আত্মগোপনে থাকা সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ফের ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের ছন্দপতন মধ্যনগরে সেচ লাইন নিয়ে জমির বিরোধ, বিপাকে কৃষকেরা হাতেগোনা সিনেমা হলেও নেই দর্শক: শুধু সিনে কমপ্লেক্স নয়, মানসম্পন্ন সিনেমা তৈরির দাবি টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেফতার ঈদগাঁওয়ে যাত্রীবাহী হানিফ পরিবহন ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ৫ জনের মৃত্যু রামুর কাউয়ারখোপে বিজিবির অভিযান, ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় ফেরিঘাট পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ, ধর্মীয় প্রতিষ্ঠানে ৩০ লাখ টাকা অনুদান পাইকগাছায় রাস উৎসব সম্পন্ন রূপগঞ্জে কৃষকদের জমি দখলের প্রতিবাদে ও মামলা তুলে নেওয়ার দাবীতে মানববন্ধন \ বিক্ষোভ রূপগঞ্জে স্টিল মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ \ স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ অগ্রযাত্রা প্রতিদিন’-এর দেশসেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হলেন চরভদ্রাসনের মোস্তফা কামাল মধুপুরে অবৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা

অপহৃত কলেজছাত্রী উদ্ধার: র‍্যাবের জালে লালমনিরহাটের মূল হোতা নাঈম

  • Reporter Name
  • আপডেট সময় : 04:43:02 pm, Thursday, 22 January 2026
  • 172 বার পড়া হয়েছে

চঞ্চল,

দীর্ঘদিন আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না লালমনিরহাটের আলোচিত কলেজছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি মো. নাঈম ইসলামের (২২)। নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাব। একই অভিযানে অপহৃত ওই ছাত্রীকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, লালমনিরহাটের বালাটারী এলাকার মিন্টু মিয়ার ছেলে নাঈম ওই কলেজছাত্রীকে যাতায়াতের পথে নিয়মিত উত্ত্যক্ত করত। পরিবারের পক্ষ থেকে নিষেধ করা হলেও সে কর্ণপাত করেনি, উল্টো প্রাণনাশের হুমকি দিত। গত ৩ অক্টোবর ২০২৪ তারিখে কলেজে যাওয়ার পথে সহযোগীদের নিয়ে একটি মাইক্রোবাসযোগে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নাঈম। এই ঘটনায় লালমনিরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভিকটিমের মা।

ঘটনার পর থেকে নাঈম চতুরতার সাথে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩ (রংপুর) ও র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ) গতকাল বুধবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন শিবু মার্কেট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। রাত সোয়া ৯টার দিকে অভিযানকারী দলটি নাঈমকে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ধারকৃত ছাত্রী এবং গ্রেফতারকৃত আসামিকে ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণ ও নারী নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে র‍্যাবের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে UYBDS-এর অন্নছায়া প্রজেক্টের মাধ্যমে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ

অপহৃত কলেজছাত্রী উদ্ধার: র‍্যাবের জালে লালমনিরহাটের মূল হোতা নাঈম

আপডেট সময় : 04:43:02 pm, Thursday, 22 January 2026