Dhaka , Friday, 9 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার জঙ্গল সলিমপুরে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সমন্বিত উদ্যোগ নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন সরাইলে বোন হত্যার অভিযোগে ছোটবোন ও তার প্রেমিক গ্রেফতার নারায়ণগঞ্জে আদালত বিভক্তির প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সারদা সুন্দরী মহিলা কলেজের হোস্টেলে পরপর দুই দিন চুরির অভিযোগ শ্রীপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার দাবি মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা বোয়ালমারীর সাতৈর ইউপি পরিদর্শনে বিভাগীয় কমিশনার দীঘিনালায় প্রকাশ্যে পাহাড় কাটা, হুমকিতে বনভূমি ও কৃষিজমি ভবন-জনবল সংকটে অস্তিত্বের লড়াইয়ে মতলব পোস্ট অফিস পূর্বধলায় গোলাপ মিয়ার শুভেচ্ছা: জনগণের পাশে থেকে উন্নয়নের প্রত্যয় নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী, বিতরণ করা হলো স্যানিটারি ন্যাপকিন টাকা পেলেই দেওয়া হচ্ছে অনুমোদন : নগরীর যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ বসিক, হু হু করে বাড়ছে অটোরিকশা সিলেটে পিটারের ট্যালেন্ট হান্ট, স্বপ্নের মাঠে ডাক নতুন নারী ফুটবলারদের চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড পাঁচবিবিতে শিক্ষার্থীদের বাইসাইকেল অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জে অবৈধভাবে দখলে নেওয়া কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’ চাকসু আন্তঃহল ফুটবলে ম্যাচসেরার পুরস্কার নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ রাজাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ রূপগঞ্জ পূর্বাচলের আদিবাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন \ বিক্ষোভ ও সড়ক অবরোধ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা রূপগঞ্জে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আইইউসানসের যৌথ বিক্ষোভ ইবিতে

  • Reporter Name
  • আপডেট সময় : 09:22:10 pm, Friday, 12 December 2025
  • 117 বার পড়া হয়েছে

মো. মোসাদ্দেক হোসেন, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আইইউসানস প্লাটফর্মের যৌথ আহ্বানে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে এই যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিল ও সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘গুলিবিদ্ধ আমার ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘গুলি খেয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘সন্ত্রাসীরা দেখে যা, রাজপথে তোর বাপেরা’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইটসহ অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমাবেশে ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, “হাদির উপর হামলা শুধু একজন ব্যক্তির উপর হামলা নয়। এটি ন্যায্য মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর হামলা। মতের অমিল থাকার কারণে হামলা করা কোনো সভ্য সমাজ মেনে নেয় না। আমরা এ হামলার তীব্র নিন্দা ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। ওসমান হাদি একজন ন্যায়, সৎ, বিপ্লবী ও সচেতন একজন ব্যক্তি।”

তিনি আরও বলেন, “আপনারা এ হামলার পর অন্তত তারেক রহমানের দেশে না আসার কারণ বুঝতে পেরেছেন। একটি চক্র এভাবেই সর্বদা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আলী বলেন, “একটি চক্র জুলাইকে একাত্তরের মুখোমুখি করার চেষ্টা চালাচ্ছে। আমরা বলে দিতে চাই, জুলাইকে একাত্তরের মুখোমুখি করবেন না। এসব সুশীলদের বলতে চাই, আপনারা সাবধান না হলে আপনাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হবো। ভারত যে ষড়যন্ত্র চালাচ্ছে তারা যদি প্রতিবেশীর মত না থাকে তাহলে তাদেরকে ভেঙে টুকরো টুকরো করে দিব।”

তিনি আরও বলেন, “যেখানেই জুলাইকে নিয়ে ষড়যন্ত্র করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। ইবিতে যেসব ফ্যাসিস্ট রয়েছে তারাও ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছে। আমরা বলে দিতে চাই, আপনারা যদি আর ষড়যন্ত্র করার চেষ্টা করেন তাহলে আপনাদের পিঠের চামড়া তুলে নিতে বাধ্য হবো। টেনে হিচড়ে জেলে পাঠাতে বাধ্য হবো।”

গণভোট নিয়ে তিনি বলেন, “অনেকেই গণভোটের বিপক্ষে কথা বলছে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরও অনেকেরই ওসমান হাদির মতো অবস্থা হবে।”

ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, “জুলাই যোদ্ধাদের উপর হামলা আজকে শুরু হয়নি। এটি শুরু হয়েছে ইন্টেরিম দায়িত্ব নেওয়ার পর থেকেই। এর আগে চট্টগ্রাম ও বরিশালে জুলাই যোদ্ধাদের উপর হামলা হয়েছে।”

তিনি আরও বলেন, “জুলাই যোদ্ধাদের উপর হামলা চালাচ্ছে আওয়ামীলীগ, তাদের সহযোগী ও পার্শ্ববর্তী দেশ ভারত। ভারতের উদ্দেশ্যে বলতে চাই, গত ১৫ বছরের মত আর কর্তৃত্ব দেখানোর দিবাস্বপ্ন দেখবেন না। ২৪-এ যেমন আপনাদের রুখে দেয়া হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশপন্থীরা আপনাদের রুখে দিবে।”

তিনি দুই দাবি উল্লেখ করে বলেন, “শুধু আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ করলেই হবে না, আওয়ামীলীগকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে এবং নির্বাচন পর্যন্ত ভারতের সাথে সবধরনের কুটনৈতিক সম্পর্ক বন্ধ রাখতে হবে।”

সমাবেশের শেষে ওসমান হাদির সুস্থতা কামনায় সম্মিলিত মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার বাদ জুমা রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। হামলার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আইইউসানসের যৌথ বিক্ষোভ ইবিতে

আপডেট সময় : 09:22:10 pm, Friday, 12 December 2025