Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

দুর্গাপূজা শুরুর আগেই পর্যটকে মুখরিত কক্সবাজার, আগামীকাল শুরু শারদীয় উৎসব

  • Reporter Name
  • আপডেট সময় : 07:47:11 pm, Friday, 26 September 2025
  • 188 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

শারদীয় দুর্গাপূজা শুরুর আগেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। শুক্রবার সকাল থেকেই সৈকতের বিভিন্ন পয়েন্টে হাজারো পর্যটকের সমাগমে মুখরিত হয়ে ওঠে সমুদ্র নগরী। হোটেল-মোটেল ও গেস্টহাউসগুলোতে আগাম বুকিং বেড়ে যাওয়ায় পর্যটন ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন।

পর্যটকরা জানাচ্ছেন, দীর্ঘ কর্মব্যস্ততা শেষে প্রিয়জনদের নিয়ে সমুদ্রের টানে ছুটে এসেছেন তারা। ঢাকা থেকে আগত এক পর্যটক বলেন, “দুর্গাপূজার ছুটি সামনে, তাই পরিবার নিয়ে কক্সবাজারে এসেছি। এখানে এসে সত্যিই অন্যরকম আনন্দ পাচ্ছি।”

চট্টগ্রাম থেকে আসা আরেক পর্যটক বলেন, “পূজার আমেজের সঙ্গে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে চাই। নিরাপত্তা ও পরিবেশ ভালো থাকায় আমরা খুব স্বাচ্ছন্দ্যে ঘুরছি।”

অন্যদিকে হোটেল-মোটেল ব্যবসায়ীরাও বাড়তি পর্যটক সমাগমে আশাবাদী। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টের এক হোটেল মালিক বলেন, “গত কয়েকদিন থেকেই বুকিং বেড়েছে। সামনে পূজার ছুটিতে সব কক্ষ ভরে যাবে বলে আমরা আশা করছি।”

আরেক হোটেল কর্মকর্তা জানান, “পূজা উপলক্ষে পর্যটকদের ভিড় আমাদের ব্যবসায় নতুন প্রাণ দিয়েছে। আমরা নিরাপদ ও আরামদায়ক সেবা দেওয়ার জন্য প্রস্তুত।”

দুর্গাপূজার সরকারি ছুটি সামনে রেখে আগামী কয়েকদিন পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এতে স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার হবে। পর্যটকদের নিরাপত্তা ও সেবায় প্রশাসন, পুলিশ ও ব্যবসায়ীরা একযোগে কাজ করছে।

এদিকে, আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হবে এ মহোৎসব। পঞ্জিকা অনুযায়ী, মহাষষ্ঠী দিয়ে পূজার সূচনা হলেও মূল উৎসব চলবে মহাসপ্তমী, মহাঅষ্টমী ও মহানবমীতে। আর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ২ অক্টোবর সমাপ্ত হবে দুর্গাপূজা।

দেশজুড়ে মণ্ডপে মণ্ডপে প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

দুর্গাপূজা শুরুর আগেই পর্যটকে মুখরিত কক্সবাজার, আগামীকাল শুরু শারদীয় উৎসব

আপডেট সময় : 07:47:11 pm, Friday, 26 September 2025