Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প

  • Reporter Name
  • আপডেট সময় : 06:59:45 pm, Friday, 4 September 2026
  • 3 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো,

চট্টগ্রাম নগরের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে নতুন সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেল নিয়ে কাজ শুরু করেছে চট্টগ্রাম ওয়াসা।

এ লক্ষ্যে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে চট্টগ্রাম ওয়াসা তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের রেডিসন ব্লু-তে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতার আওতায় প্রথম ধাপে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পানি সরবরাহের বর্তমান অবস্থা, চাহিদা ও ঘাটতি নিরূপণ করে একটি পাইলট মডেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রায় সাড়ে ৩ লাখ মানুষের নিরাপদ পানি সংকট
চলতি বছরের মে মাসে পরিচালিত এক সমীক্ষায় উঠে এসেছে, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে প্রায় ৩ লাখ ৪৮ হাজার ৭৯১ জন মানুষের নিরাপদ খাবার পানি প্রাপ্তির সুযোগ সীমিত। এসব এলাকার মাত্র ২০ থেকে ৪০ শতাংশে চট্টগ্রাম ওয়াসার পাইপলাইন নেটওয়ার্ক পৌঁছেছে।
সমীক্ষা অনুযায়ী, দুই ওয়ার্ডের অধিকাংশ বাসিন্দা বর্তমানে বিভিন্ন বেসরকারি ভেন্ডরের কাছ থেকে প্রতিদিন ২৫ থেকে ৩০ লিটার পানি সংগ্রহ করেন। এজন্য তাদের দৈনিক প্রায় ২৫ থেকে ৫০ টাকা পর্যন্ত ব্যয় করতে হয়।
শুধু পানির সংকটই নয়, এসব এলাকায় পানির গুণগত মান নিয়েও উদ্বেগ রয়েছে। পরীক্ষায় জাতীয় নিরাপদ সীমার তুলনায় বেশি মাত্রায় জীবাণু দূষণের তথ্য পাওয়া গেছে।

সমঝোতা স্মারকের আওতায় অংশীদার প্রতিষ্ঠানগুলো- পানি সরবরাহ সেবার ঘাটতি মূল্যায়ন করবে, প্রযুক্তিগত ও আর্থিকভাবে সম্ভাবনাময় বিকল্প চিহ্নিত করবে, পাইলট পানি সরবরাহ মডেলের নকশা তৈরি ও পরীক্ষা করবে, সম্ভাব্য বৃহৎ পিপিপি প্রকল্পের জন্য প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা করবে, সরকারি অবকাঠামো ও বেসরকারি পরিচালন দক্ষতার সমন্বয়ের সম্ভাবনা যাচাই করবে।
এর মাধ্যমে শুধু ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের সমস্যা সমাধান নয়, ভবিষ্যতে চট্টগ্রাম নগরের অন্যান্য ওয়ার্ড এবং দেশের অন্যান্য এলাকাতেও একই ধরনের মডেল সম্প্রসারণের পথ তৈরি হতে পারে।

গড়ে উঠবে ‘সেন্টার অব এক্সিলেন্স’
এই সহযোগিতার আওতায় ‘সেন্টার অব এক্সিলেন্স’ প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হবে। এর মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা, তথ্য, জ্ঞান ও প্রমাণভিত্তিক মডেল তৈরি করা হবে, যা ভবিষ্যতে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে কাজে লাগানো যাবে।

নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তা
এ উদ্যোগে বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাস আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে। তবে দূতাবাসটি সমঝোতা স্মারকের স্বাক্ষরকারী পক্ষ নয়।
নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাস্তবায়িত ‘বিল্ডিং ওয়াটার বিজনেস’ (বিডব্লিউবি) কর্মসূচি থেকে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডব্লিউবি কর্মসূচির আওতায় পটুয়াখালী, বরিশাল ও খুলনাসহ বিভিন্ন এলাকায় ১০৫টিরও বেশি পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এসব অভিজ্ঞতার ভিত্তিতে পেশাগতভাবে পরিচালিত ও অর্থের বিনিময়ে পানি-সেবা প্রদানের কার্যকর মডেল তৈরির সম্ভাবনা যাচাই করা হবে।

সরকারি অবকাঠামোর সঙ্গে বেসরকারি দক্ষতার সমন্বয়
নতুন উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো কমিউনিটি-নির্ভর পানি সরবরাহ ব্যবস্থার বাইরে গিয়ে সরকারি তত্ত্বাবধানে চট্টগ্রাম ওয়াসার বিদ্যমান অবকাঠামো ও বৃহৎ পানি সরবরাহ সক্ষমতার সঙ্গে বেসরকারি পরিচালন ও বাণিজ্যিক দক্ষতার সমন্বয় করা।
সংশ্লিষ্টরা বলছেন, সফলভাবে পাইলট প্রকল্প বাস্তবায়ন করা গেলে এটি নগরের সুবিধাবঞ্চিত মানুষের নিরাপদ পানি পাওয়ার সুযোগ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে দেশের অন্যান্য শহর ও এলাকায়ও অনুসরণযোগ্য একটি মডেল হিসেবে বিবেচিত হতে পারে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ও পানি ও জলবায়ু বিষয়ক প্রথম সচিব ইয়োনা ভ্যান ডার লিন্ডেন।
এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ইসরাফিল খসরু, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এটিএম তারিকুল ইসলাম, ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩  

চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প

আপডেট সময় : 06:59:45 pm, Friday, 4 September 2026