Dhaka , Sunday, 8 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

সৌদি প্রবাসী বড় ভাইয়ের এসএসসির প্রক্সি দিচ্ছে ছোট ভাই

  • Reporter Name
  • আপডেট সময় : 11:27:50 pm, Monday, 22 November 2021
  • 299 বার পড়া হয়েছে

সৌদি প্রবাসী বড় ভাইয়ের এসএসসির প্রক্সি দিচ্ছে ছোট ভাই

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালী জেলার বেগমগঞ্জে এসএসসির জীববিজ্ঞানের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন মো. ছালা উদ্দিন (২০) নামের এক যুবক। অভিযুক্ত মো. ছালা উদ্দীন নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও উপজেলার শরিফপুর ইউনিয়নের খানপুর গ্রামের অলি উল্যাহর ছেলে।

সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জমিদার হাট বিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।এ সময় ভ্রাম্যমাণ আদালতে তাকে ১ বছরের কারাদণ্ডও পাঁচ হাজার টাকা অর্থদন্ড করা হয়। বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার এ দণ্ডাদেশ দেন।

জমিদার হাট বিএন উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মহিন উদ্দিন বলেন, সকালে আমাদের কেন্দ্রে এসএসসির জীববিজ্ঞানের পরীক্ষা চলছিল। এসময় শিক্ষার্থী জহির উদ্দিনের (২২) পরিবর্তে তার ছোট ভাই ছালা উদ্দিন পরীক্ষায় বসেন। বিষয়টি প্রথমে আমাদের দৃষ্টিতে পড়েনি। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড করে। স্থানীয় সূত্রে জানা যায়,তার বড় ভাই সৌদি আরবে থাকায় প্রক্সি দিয়ে আসছিলেন ওই যুবক।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছালা উদ্দিনকে আটক করা হয়। পরে ওই যুবকের প্রবেশপত্র ও রেজিস্টেশন কার্ড যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে সে বড় ভাইয়ের হয়ে প্রক্সি পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করে। পরে ওই যুবককে পাবলিক পরীক্ষা আইনে সাজা দিয়ে পুলিশের কাছে সোর্পদ করা হয়। আর প্রকৃত ছাত্র জহির উদ্দিনকে চলতি এসএসসি পরীক্ষা থেকে বহিস্কার করা হয়।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২

সৌদি প্রবাসী বড় ভাইয়ের এসএসসির প্রক্সি দিচ্ছে ছোট ভাই

আপডেট সময় : 11:27:50 pm, Monday, 22 November 2021