Dhaka , Sunday, 8 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

ভোলায় ব্রি হাইব্রিড-৬ জাতের আমন ধানের বাম্পার ফলন

  • Reporter Name
  • আপডেট সময় : 10:43:52 pm, Friday, 19 November 2021
  • 221 বার পড়া হয়েছে

ভোলায় ব্রি হাইব্রিড-৬ জাতের আমন ধানের বাম্পার ফলন

হোসাইন রুবেল ভোলা ॥

জেলায় প্রথমবারের মত ব্রি হাইব্রিড-৬ জাতের আমন ধানের বাম্পার ফলনের আাশা করছে চাষিরা। ক্ষেতে রোগ বালাই, পোকা-পাকড়ের আক্রমণ কম হওয়ায় অল্প খরচে অধিক সফলতা পাচ্ছেন কৃষকরা। ফলে অন্যান্য ধানের চেয়ে বেশি লাভবান হচ্ছেন তারা। আগামী বছর আরো ব্যাপক জমিতে এ জাতের ধান চাষ করতে আগ্রহী হচ্ছেন তারা। স্থানীয় কৃষি অফিস থেকে দেওয়া হচ্ছে সব ধরনের সহায়তা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা মো: হুমায়ুন কবির বলেন, এ জাতের ধান শতভাগ কর্তন সম্পন্ন হয়েছে। আমরা চালে ফলন পেয়েছি ৪ দশমিক ৭ মেট্রিকটন ও ধানে ৭ দশমিক ২৫ মেট্রিকটন। এছাড়া মোট ৭০ হেক্টর জমি থেকে নতুন এ জাতের ধান থেকে চাল পাওয়া গেছে ৩২৯ মেট্রিকটন। আগামীতে এ জাতের ধান চাষ করে অতিরিক্ত চাহিদা মেটাতে সক্ষম হবেন তারা।
সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামে সরেজমিনে গিয়ে জানা গেছে, ওই গ্রামের ৫ একর জমিতে প্রথমবারের মত ব্রি হাইব্রিড ৬ জাতের ধান চাষ করেন মোঃ ইয়ানুর রহমান বিপ্লব নামে এক কৃষক। আর প্রথমবারেই ব্রি হাইব্রিড ৬ জাতের ধান চাষ করে সফল হয়েছেন তিনি। তার সফলতা দেখে ওই গ্রামের অনেক কৃষক আগামীতে এ জাতের ধান চাষ করতে আগ্রহী হয়েছেন। কৃষক ইয়ানুর রহমান বিপ্লব জানান, তিনি প্রতি বছর আমন মৌসুমে স্থানীয় জাতের আমন ধান চাষ করেন। তাতে বিঘা প্রতি জমিতে ১০ মণ ধান উৎপাদন হতো, কিন্তু এবছর তিনি ব্রি হাইব্রিড জাতের ধান চাষ করে প্রতি বিঘায় ২৪ মণ ধান পেয়েছেন। এছাড়াও হেক্টর প্রতি ৭০/৭৫ হাজার টাকা খরচ করে ধান পেয়েছেন ১৬৮ মণ। আর খরচ বাদে হেক্টর প্রতি তার ৬৫/৭০ হাজার টাকা লাভ হবে বলে জানান তিনি।
তিনি আরো জানান, ব্রি হাইব্রিড জাতের ধান ক্ষেতে রোপণের ১২০ দিনের মধ্যে কাটার উপযোগী হয়। ক্ষেতে রোগ, পোকা-মাকড়ের আক্রমণ কম হওয়ায় সার-কীটনাশকও কম লাগে। এতে কম খরচ ও পরিশ্রমে অধিক ধান উৎপাদন হওয়ায় অন্যান্য ধানের চেয়ে বেশি লাভবান হয়েছেন তিনি।
এছাড়াও আগামী বছর আরো বেশি জমিতে এ জাতের ধান চাষের পরিকল্পনা রয়েছে তার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবছর ভোলার সাত উপজেলায় আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা ১ লাখ ৭৯ হাজার ২০০ হেক্টর জমিতে থাকলেও আবাদ হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৫৫ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৫৫ হেক্টর জমি বেশি। এরমধ্যে ব্রি হাইব্রিড-৬ জাতের ধান চাষ হয়েছে ৭০, উচ্চ সফলশীল উফশী জাতের হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৩৪৫, ও স্থানীয় জাতের হয়েছে ২২ হাজার ৯৪০ হেক্টর।
পূর্ব ইলিশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাঘার হাওলা গ্রামের কৃষক মোঃ মোছলে উদ্দিন জানান, ব্রি হাইব্রিড জাতের ধান চাষ করতে যেমন খরচ কম তেমনি পরিশ্রমও কম। এ ক্ষেতে সাধারণ ধান ক্ষেতের চেয়ে তুলামুলক রোগ, পোকা-মাকড়ের আক্রমণ অনেক কম। একই এলাকার কৃষক মোঃ আবু কালাম ও রফিক মিয়া জানান, তারা গ্রামের কৃষকদের কাছে শুনেছেন ব্রি হাইব্রিড জাতের ধান চাষ করলে নাকি কম খরচে অধিক লাভবান হওয়া যায়। তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামী বছর জমিতে ব্রি হাইব্রিড-৬ জাতের ধান চাষ করবেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মোহাম্মদ এনায়েত উল্লাহ জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিটিউটের সহযোগিতায় এবছর প্রথমবারের মত ভোলা সদর ও চরফ্যাশন উপজেলার প্রায় দুই শতাধিক কৃষক ৭০ হেক্টর জমিতে ব্রি হাইব্রিড-৬ জাতের ধান চাষ করেছেন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় ২০ ও চরফ্যাশন উপজেলায় ৫০ হেক্টর চাষ হয়। তিনি আরো জানান, ব্রি হাইব্রিড জাতের ধানে হেক্টর প্রতি ফলন পাচ্ছেন কৃষকরা ৭.২৫ মেট্রিক টন ও উচ্চ ফলনশীল উফশী জাতের ধানে হেক্টর প্রতি পাচ্ছেন ৬ মেট্রিকটন। যার কারণে আগামীতে অনেক কৃষক ব্রি হাইব্রিড-৬ জাতের ধান চাষ করতে আগ্রহী হচ্ছেন। এতে আগামীতে এ জাতের ধান চাষ করে অতিরিক্ত চাহিদা মেটাতে সক্ষম হবে।
সূত্র: বাসস

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২

ভোলায় ব্রি হাইব্রিড-৬ জাতের আমন ধানের বাম্পার ফলন

আপডেট সময় : 10:43:52 pm, Friday, 19 November 2021