Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ বরফের নিচে প্রবাহমান নদী: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোন পথে এগোচ্ছে? “বরকল তরুণ সংঘের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত” চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন গাজীপুরে ৫ হত্যা: আগেই হত্যার হুমকি দিয়েছিল ফুরকান পাইকগাছায় অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ সতর্কতা ও মাইকিং মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প যুদ্ধ থামলে বদলে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

নড়াইলে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন অনুমোদিত ক্লাবের যাত্রা শুরু

  • Reporter Name
  • আপডেট সময় : 07:40:56 pm, Saturday, 9 August 2025
  • 136 বার পড়া হয়েছে

তবিবুর রহমান,

নড়াইলের ক্রীড়া অঙ্গনে নতুন ইতিহাস রচিত হলো আজ। প্রথমবারের মতো বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন অনুমোদিত নড়াইল তায়কোয়ানডো ক্লাব”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এক প্রাণবন্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব মোঃ কামরুজ্জামান। তিনি বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করেন এবং নড়াইলে তায়কোয়ানডোর উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএসপি’র তায়কোয়ানডো প্রশিক্ষক মোঃ রাশেদুল হাসান, যিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে কুক্কিয়ন আয়োজিত আন্তর্জাতিক হানমাদান প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। তিনি বলেন—
আমি সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজছি, আমার সপ্ন একদিন অলিম্পিকে বাংলাদেশের গৌরব বয়ে আনবে।”

ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মোঃ তবিবুর রহমান তাঁর বক্তব্যে জানান—
নড়াইল থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা, নীতি-নৈতিকতা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা  এবং শিক্ষার্থীদের জন্য দেশ-বিদেশে স্কলারশিপ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।”

ক্লাবের সভাপতি ও ৪০ বছরের অভিজ্ঞ মার্শাল আর্ট প্রশিক্ষক এসকে ওয়ালিউর রহমান অভিভাবকদের উদ্দেশে খেলাধুলা ও মার্শাল আর্টের প্রয়োজনীয়তা তুলে ধরে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক উন্নয়নে এর ইতিবাচক প্রভাব সম্পর্কে আলোকপাত করেন।

এছাড়াও চমৎকার তায়কোয়ানডো ডেমোনস্ট্রেশন, অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য এবং উচ্ছ্বাসে ভরপুর পরিবেশে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠান নড়াইলের ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলো। আয়োজকরা বিশ্বাস করেন, এখান থেকেই গড়ে উঠবে আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক চ্যাম্পিয়ন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ

নড়াইলে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন অনুমোদিত ক্লাবের যাত্রা শুরু

আপডেট সময় : 07:40:56 pm, Saturday, 9 August 2025