Dhaka , Thursday, 3 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য ভিসা বন্ড থেকে রোহিঙ্গা সংকট—মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে নানা প্রসঙ্গ হাঁটুর নীচে টিকা দেওয়ায় শিশুর পায়ে জটিলতা তদন্তের নির্দেশ দিলেন ইউএনও চার অঙ্গ অচল কুরবান হুইলচেয়ার চাইলেন, গণশুনানিতেই কিনে দিলেন মানবিক ডিসি জাহিদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জেলা পুলিশের বিশেষ অভিযান শিশুর বিকাশ উন্নত জাতি গঠনে হাজার দিন যত্ন নিশ্চিত করতে সরকারের কার্যকরী ভূমিকার বিকল্প নেই ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপ ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ শত বছরের খাল প্রশাসনের অভিযানে দখলমুক্তর পরে ফিরে পেলো প্রাণ- ভরাটের মালামাল নিলাম লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানোয়ার হোসেন এমপি, সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী রামুতে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে জমি বিরোধের ঘটনায় আহত মোহাম্মদ হোসেন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন পাইকগাছা চৌকি কোর্টের ছাদ ধসে আতঙ্ক; ঝুঁকিতে বিচার কার্যক্রম কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পবিপ্রবিতে ৮২ শতাংশ পদ নিয়েও বিএনপিপন্থি শিক্ষকের জামাতিকরণ অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:36:07 pm, Saturday, 9 August 2025
  • 151 বার পড়া হয়েছে
 পবিপ্রবি প্রতিনিধি,
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বিএনপিপন্থি শিক্ষকদের আগ্রাসন।
সরেজমিনে দেখা যায়, ভিসি,প্রোভিসি,রিজেন্ট বোর্ড সদস্য,রেজিস্ট্রার,প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য ২৮ টি পদের মধ্যে ২৩টি পদে বিএনপিপন্থি শিক্ষকরা রয়েছেন।
সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থি শিক্ষক হিসেবে পরিচিত অধ্যাপক ড. জিল্লুর রহমানের মৃত্যুতে তাঁর পদ শূন্য হয়।তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা এবং রিজেন্ট বোর্ড সদস্য ছিলেন।ছাত্রবিষয়ক উপদেষ্টা পদে অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকারকে এবং রিজেন্ট বোর্ড সদস্য হিসেবে অধ্যাপক ড. মামুন অর রশিদকে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ পরবর্তী নিজেকে বিএনপিপন্থি শিক্ষক ও বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং পবিপ্রবি ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক দাবি করে ছাত্রবিষয়ক উপ-উপদেষ্টা পদ থেকে ইস্তফা দেন সহযোগী অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম। তাঁর অভিযোগ, তিনি সিনিয়র ও নিয়োগকৃত অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার জুনিয়র এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন জামাতিকরণ করছে। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার গ্রেড-২ এর অধ্যাপক এবং দেশের বাইরে থেকে পিএইচডি, পোস্ট-ডক ডিগ্রিধারী। পক্ষান্তরে,সহযোগী অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম গ্রেড-৪ এর সহযোগী অধ্যাপক এবং বাংলাদেশ থেকে পিএইচডি ডিগ্রিধারী।
জামাতিকরণ অভিযোগের অনুসন্ধানে দেখা যায়, ভিসি,প্রোভিসি,রিজেন্ট বোর্ড সদস্য,রেজিস্ট্রার,প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য ২৮ টি পদের মধ্যে ২৩টি পদে বিএনপিপন্থি শিক্ষকরা রয়েছেন এবং বাকি ৫ টি পদে জামাতপন্থি শিক্ষকরা রয়েছেন।এছাড়াও হত্যা,নারী কেলেঙ্কারি,দুর্নীতিসহ নানা অভিযোগ থাকা সত্ত্বেও শুধুমাত্র বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি পদের কারণে অধ্যাপক ড. মামুন অর রশিদকে রিজেন্ট বোর্ড সদস্য নিয়োগ করা হয়।উল্লেখিত সকল অভিযোগের প্রমাণাদি ইতিমধ্যেই প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।
কৃষি অনুষদের শিক্ষার্থী হুসাইন আল মামুন বলেন,জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষকদের এমন দখলদারিত্ব মনোভাব আমাদেরকে ভাবিয়ে তোলে।শিক্ষা এবং গবেষণার অগ্রগতির দিকে লক্ষ্য না রেখে সিট দখল আমাদের জন্য দুঃখজনক।
সাবেক শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, ৫ আগস্ট পরবর্তী এমন আগ্রাসন আমাদের জন্য  হতাশাজনক। একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমি মনে করি, শিক্ষকদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁর শিক্ষাগত যোগ্যতা, গবেষণা এবং দক্ষতাকে প্রাধান্য দেওয়া উচিত। এক্ষেত্রে প্রশাসনের শক্ত অবস্থানের বিকল্প নেই।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “আমি রাজনৈতিক পরিচয়ের চেয়ে যোগ্যতাকে প্রাধান্য দিয়ে শিক্ষকদের পদায়ন করেছি। কারও স্বার্থচরিতার্থের লক্ষ্যে এমন হীন কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন, সে যদি এমন কর্মকাণ্ড অব্যাহত রাখে তবে সরকারি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।”
বিতর্কিত শিক্ষক অধ্যাপক ড. মামুন অর রশিদকে কেন রিজেন্ট বোর্ডের সদস্য করা হলো-এমন প্রশ্ন এড়িয়ে গেছেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা?

পবিপ্রবিতে ৮২ শতাংশ পদ নিয়েও বিএনপিপন্থি শিক্ষকের জামাতিকরণ অভিযোগ

আপডেট সময় : 07:36:07 pm, Saturday, 9 August 2025