Dhaka , Thursday, 3 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য ভিসা বন্ড থেকে রোহিঙ্গা সংকট—মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে নানা প্রসঙ্গ হাঁটুর নীচে টিকা দেওয়ায় শিশুর পায়ে জটিলতা তদন্তের নির্দেশ দিলেন ইউএনও চার অঙ্গ অচল কুরবান হুইলচেয়ার চাইলেন, গণশুনানিতেই কিনে দিলেন মানবিক ডিসি জাহিদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জেলা পুলিশের বিশেষ অভিযান শিশুর বিকাশ উন্নত জাতি গঠনে হাজার দিন যত্ন নিশ্চিত করতে সরকারের কার্যকরী ভূমিকার বিকল্প নেই ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপ ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ শত বছরের খাল প্রশাসনের অভিযানে দখলমুক্তর পরে ফিরে পেলো প্রাণ- ভরাটের মালামাল নিলাম লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানোয়ার হোসেন এমপি, সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী রামুতে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে জমি বিরোধের ঘটনায় আহত মোহাম্মদ হোসেন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন পাইকগাছা চৌকি কোর্টের ছাদ ধসে আতঙ্ক; ঝুঁকিতে বিচার কার্যক্রম কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কায়সার কামালের মানবিক উদ্যোগে চোখে আলো ফিরেছে দুর্গাপুরের দুই শতাধিক মানুষের

  • Reporter Name
  • আপডেট সময় : 06:55:56 pm, Friday, 8 August 2025
  • 250 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার অসহায় ও দুঃস্থ মানুষের চোখে আলো ফেরাতে মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তার উদ্যোগে অন্ধত্বের দ্বারপ্রান্তে থাকা মানুষ বিনামূল্যে পাচ্ছেন চোখের চিকিৎসা। ছানি অপারেশনের মাধ্যমে তাদের চোখে আলো ফিরছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আর্তমানবতার সেবায় বিএনপি’ এই ভাবনাকে উপজীব্য করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা মানবতার সেবায় নিরন্তর কাজ করছেন।
মানুষের চোখে আলো ফেরানোর এই মানবিক উদ্যোগে এ পর্যন্ত পাঁচ ধাপে দুই শতাধিক রোগীর চোখের ছানি  অপারেশন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ৫ম ধাপে ২৪ জনের ছানি অপারেশন করা হয়। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও চার জন নারী। ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে তাদের অপারেশন সম্পন্ন হয়।
এর আগে গত ৪ আগস্ট চতুর্থ ধাপে ৪৬ জনের চোখের অপারেশন করা হয়। গত ১৯ জুলাই প্রথম ধাপে ৪২ জন, ২৩ জুলাই দ্বিতীয় ধাপে ৫০ জন এবং ৩০ জুলাই তৃতীয় ধাপে ৪৫ জনের চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। প্রথম ধাপ থেকে পঞ্চম ধাপ পর্যন্ত মোট ২০৭ জনের ছানি অপারেশন করা হয়েছে। তারা সকলেই সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন করছেন।
জানা গেছে,গত ফেব্রুয়ারিতে দুর্গাপুর উপজেলা বিএনপির উদ্যোগে এবং ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে আয়োজিত ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ৯৩২ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়। পরবর্তীতে বিভিন্ন ধাপে এসব রোগীদের চোখের অপারেশন করা হয়। অপারেশন ছাড়াও রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া ও ওষুধের যাবতীয় খরচও বহন করছেন কায়সার কামাল। দুর্গাপুর উপজেলা  বিএনপির স্বেচ্ছাসেবকরা রোগীদের দুর্গাপুর থেকে ময়মনসিংহে হাসপাতাল পর্যন্ত পৌঁছে  দিচ্ছেন।
চোখের চিকিৎসা পেয়ে দুর্গাপুরের বালিচান্দা গ্রামের আব্দুল গফুর বলেন,আমাদের মতো গরীব মানুষের নুন আনতে পান্তা ফুরায়। বড় হাসপাতালে গিয়ে চোখের চিকিৎসা করানো আমাদের সম্ভব না। তবে কায়সার কামালের অর্থায়নে এবার আমার চোখের অপারেশন হয়েছে। আমি এখন স্বাভাবিকভাবে সবকিছু দেখতে পাই।
অপর রোগী আয়েশা আক্তার বলেন,বহুদিন ধরে চোখের অসুখে ভুগছিলাম। অর্থকষ্টে চিকিৎসা করাতে পারিনি এতদিন। এবার আমার চোখের চিকিৎসার ব্যবস্থা করেছেন  কায়সার কামাল সাহেব। আমার কষ্ট দূর হয়েছে।
ছানি অপারেশনের পর এখন সুস্থ আছেন উপজেলার নন্দেরচর এলাকার মরম আলী। তিনি বলেন,চোখে ছানি পড়ায় অনেকদিন ধরে সমস্যায় ভুগছিলাম। চিকিৎসা করাতে পারছিলাম না টাকার অভাবে। কায়সার ভাই আমাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন। আমার চোখের অপারেশন হয়েছে। আমি এখন স্বাভাবিক চলাফেরা ও কাজকর্ম করতে পারছি।
দুর্গাপুরের বাকলজোড়া এলাকার আব্দুল জব্বার বলেন, চোখের ছানি অপারেশনের পর এখন সব ফকফকা দেখি। আগে চলতে ফিরতে খুব সমস্যা হতো। এখন আর কোন সমস্যা নাই।
এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা?

কায়সার কামালের মানবিক উদ্যোগে চোখে আলো ফিরেছে দুর্গাপুরের দুই শতাধিক মানুষের

আপডেট সময় : 06:55:56 pm, Friday, 8 August 2025