Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার

মেয়েকে পতিতাবৃত্তিতে বাধ্য করে মা ও বাবা

  • Reporter Name
  • আপডেট সময় : 10:05:06 pm, Monday, 15 November 2021
  • 228 বার পড়া হয়েছে

মেয়েকে পতিতাবৃত্তিতে বাধ্য করে মা ও বাবা

বরিশাল ব্যুরো ।।

*পাঁচ মাসে ১২৫ বার যৌন নির্যাতন।

 প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া কিশোরী মেয়েকে (১৪) অমানুষিক নির্যাতন করে দেহ ব্যবসায় বাধ্য করেন তার মা ও বাবা। শুধু তাই নয়; গত পাঁচ মাসে ওই কিশোরীর ওপর প্রায় ১২৫ বার যৌন নির্যাতন করা হয়েছে। যে ঘটনার সাথে সরাসরি জড়িত ছিলো নির্যাতিতা কিশোরীর মা ও বাবা।
অবশেষে পুলিশের সহায়তা চাইলে কিশোরীর অভিযুক্ত মা-বাবা ও যৌন হয়রানি চালানো এক ব্যবসায়ীকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি নগরীর ১৫ নম্বর ওয়ার্ডস্থ নিউ সার্কুলার রোডের গাজী বাড়ি এলাকার।
রবিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম বলেন, নির্যাতিতা কিশোরীর জবানবন্দি গ্রহণের পর তার বড় বোনের দায়ের করা লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহন করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজনকে রবিবার শেষ কার্যদিবসে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের পাশাপাশি নির্যাতিত কিশোরীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।
এজাহারে জানা গেছে, নির্যাতিতা কিশোরীর মা নাসরিন বেগম ও বাবা সামসুল সিকদার বাসায় বসে মাদক ও নারীদের দিয়ে দেহ ব্যবসা করেন। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বেশ কয়েকমাস ধরে ওই কিশোরীকে তার বাবা ও মা দেহব্যবসা করার কথা বলে আসছে। এতে কিশোরী রাজি না হওয়ায় প্রতিনিয়ত তাকে মারধর করা হতো।
গত জুন মাসে নাসরিন বেগম নগরীর মুনসুর কোয়ার্টার এলাকার মিম মধুঘরের মালিক আনোয়ার হোসেন হাওলাদারের বাসায় নিয়ে ওই কিশোরীকে আনোয়ারের সাথে একটি কক্ষে আটকে রাখে। পরে আনোয়ার কিশোরীর শ্লীলতাহানি করে।
নির্যাতিতা কিশোরীর দাবী তার বাবা ও মায়ের সহায়তায় সেই থেকে গত অক্টোবর মাস পর্যন্ত প্রায় ১২৫ বার আনোয়ারের সঙ্গে তাকে যৌনকাজে বাধ্য করা হয়। ওই কিশোরী আরও জানান, বিষয়টি তার বড় বোন ও দুলাভাইকে জানালে তাদেরকে হাত-পা ভেঙে মাদকসহ পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়া হয়। কিশোরীর বড় বোন অভিযোগ করেন, তাকেও তার মা ও বাবা দেহব্যবসায় বাধ্য করতে চেয়েছিলেন। পরে সে একটি ছেলেকে বিয়ে করে রক্ষা পায়।
সূত্রমতে, গত শনিবার সন্ধ্যায় ঘর থেকে পালিয়ে ওই কিশোরী মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এসে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানকে বিস্তারিত জানালে তিনি তৎক্ষণিক আইনী পদক্ষেপ গ্রহণের জন্য কোতয়ালী মডেল থানার ওসিকে নির্দেশ প্রদান করেন। পরে কোতয়ালি মডেল থানা পুলিশ ওইদিন রাতেই অভিযান চালিয়ে কিশোরীর মা নাসরিন বেগম, বাবা সামসুল সিকদার ও মধু ব্যবসায়ী আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করেন। রবিবার দুপুরে নির্যাতিতা কিশোরীর বড় বোন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ।

মেয়েকে পতিতাবৃত্তিতে বাধ্য করে মা ও বাবা

আপডেট সময় : 10:05:06 pm, Monday, 15 November 2021