Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ বরফের নিচে প্রবাহমান নদী: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোন পথে এগোচ্ছে? “বরকল তরুণ সংঘের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত” চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন গাজীপুরে ৫ হত্যা: আগেই হত্যার হুমকি দিয়েছিল ফুরকান পাইকগাছায় অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ সতর্কতা ও মাইকিং মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প যুদ্ধ থামলে বদলে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

কক্সবাজার ত্যাগ করেছেন এনসিপি’র শীর্ষ নেতারা, দল থেকে শোকজ নোটিশ 

  • Reporter Name
  • আপডেট সময় : 07:11:18 pm, Wednesday, 6 August 2025
  • 95 বার পড়া হয়েছে
তৌহিদ বেলাল,
কক্সবাজারে অবস্থানকারী জাতীয় নাগরিক পার্টি- এনসিপির পাঁচ শীর্ষ নেতা কক্সবাজার ত্যাগ করেছেন। বুধবার (৬ আগস্ট) বেলা দেড়টার দিকে একটি ভিআইপি সাদা রঙের গাড়িতে করে তাঁরা হোটেল ত্যাগ করেছেন।  নির্ভরযোগ্য সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এনসিপি’র শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন- দলটির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারী, ডা. তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) সকাল দশটার দিকে আচমকা কক্সবাজারে আসেন এনসিপি’র শীর্ষ ওই পাঁচ নেতা। তাঁদের আগমনকে ঘিরে কক্সবাজারসহ সারা দেশজুড়ে নানান গুঞ্জন তৈরি হয়। এমনকি তাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে হোটেল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, বিষয়টি সত্য নয়।
কক্সবাজার জেলা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এনসিপির নেতারা মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার আসেন। পরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানীর সি পার্ল বিচ রিসোর্টের (রয়েল টিউলিপ) ৫০০১, ৫০০২ ও ৫০০৩ নম্বর কক্ষে অবস্থান নেন।
ওই কর্মকর্তা আরও জানান, এনসিপির পাঁচ নেতার মধ্যে রয়েছেন- হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসমিন জারা, নাসিরুদ্দিন পাটোয়ারী ও খালেদ সাইফুল্লাহ। কক্সবাজারে পৌঁছে বিমানবন্দরে তাঁরা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে যান। তবে অপর একটি সূত্র জানিয়েছে, তাঁদের সাথে সফরসঙ্গী হিসেবে সার্জিস আলমের সদ্য বিবাহিত স্ত্রীও রয়েছেন।
কক্সবাজার বিমানবন্দর থেকে এনসিপি নেতাদের বহনকারী গাড়িচালক নুরুল আমিন জানান, তার গাড়িতে করে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নাসিরুদ্দীন পাটোয়ারীসহ দু’জন নারী (একজন সারজিস আলমের স্ত্রী এবং অপরজন সমন্বয়ক তাসনিম জারা) রয়েল টিউলিপে যান। তার গাড়িটি পূর্ব নির্ধারিত ভাড়া করা নয়। বিমান থেকে নেমে ওই গাড়ি করে সরাসরি হোটেলে চলে যান।
বুধবার দুপুর দেড়টায় কক্সবাজার বলেন বিমানবন্দরে দায়িত্বরত এক কর্মকর্তা জানিয়েছেন, এনসিপির শীর্ষ পাঁচ নেতার নামে কোনো বুকিং নেই।
এদিকে অন্য একটি সূত্র বলছে, তারা সড়ক পথে মহেশখালীর মাতারবাড়িও যেতে পারেন।
পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ:
কক্সবাজারে যাওয়া দলের পাঁচ নেতাকে শোকজ বা কারণ দর্শাও নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি।
দলের এই পাঁচ নেতা হলেন- সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরুদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ।
এনসিপির ভেরিফায়েড ফেসবুক পাতায় পাঁচজনকে করা আলাদা শোকজ নোটিশের কপি প্রকাশ করা হয়েছে।
দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে- ‘গতকাল ৫ই অগাস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চার কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’ এর নিকট পূর্বে অবগত করা হয়নি’।
এতে আরও বলা হয়: “এমতাবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহবায়ক জনাব মোঃ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করছি”।
প্রসঙ্গত, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার হঠাৎ কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার নানান আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছিলো।
স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছিলো, ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই তারা কক্সবাজারে গিয়েছেন।
তবে অস্বীকার করে খবরটি “গুজব” বলে দাবি করেছেন এনসিপি নেতারা।
“এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন। এ ধরনের কোনো কিছুই না,” কক্সবাজার থেকে তখনই বিবিসি বাংলাকে বলছিলেন দলটির মূখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী।
“হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে ঘুরতে আসছিলাম। বাট এখানে আইসা দেখি, হোটেলে চেক ইন করে মাত্র বসছি, এর মধ্যেই এই নিউজ দেখতেছি,” বলেছিলেন পাটওয়ারী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ

কক্সবাজার ত্যাগ করেছেন এনসিপি’র শীর্ষ নেতারা, দল থেকে শোকজ নোটিশ 

আপডেট সময় : 07:11:18 pm, Wednesday, 6 August 2025