Dhaka , Thursday, 3 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য ভিসা বন্ড থেকে রোহিঙ্গা সংকট—মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে নানা প্রসঙ্গ হাঁটুর নীচে টিকা দেওয়ায় শিশুর পায়ে জটিলতা তদন্তের নির্দেশ দিলেন ইউএনও চার অঙ্গ অচল কুরবান হুইলচেয়ার চাইলেন, গণশুনানিতেই কিনে দিলেন মানবিক ডিসি জাহিদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জেলা পুলিশের বিশেষ অভিযান শিশুর বিকাশ উন্নত জাতি গঠনে হাজার দিন যত্ন নিশ্চিত করতে সরকারের কার্যকরী ভূমিকার বিকল্প নেই ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপ ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ শত বছরের খাল প্রশাসনের অভিযানে দখলমুক্তর পরে ফিরে পেলো প্রাণ- ভরাটের মালামাল নিলাম লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানোয়ার হোসেন এমপি, সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী রামুতে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে জমি বিরোধের ঘটনায় আহত মোহাম্মদ হোসেন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন পাইকগাছা চৌকি কোর্টের ছাদ ধসে আতঙ্ক; ঝুঁকিতে বিচার কার্যক্রম কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিএনপি ছাড়লেন ড. ফয়জুল, ঝালকাঠি-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন “দল নয়, দেশই আমার প্রথম পরিচয়”—সংবাদ সম্মেলনে ফয়জুল হক

  • Reporter Name
  • আপডেট সময় : 01:52:32 pm, Tuesday, 5 August 2025
  • 119 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
বিএনপির মালয়েশিয়া শাখার সহ-সমাজকল্যাণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন ড. ফয়জুল হক। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
সোমবার (৪ আগস্ট) বিকেল ৪টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াত ইসলামের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম বাবু, ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, সাবেক শিবির নেতা মো. সাকলাইন মোশতাকসহ জামায়াতপন্থি বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ।
সংবাদ সম্মেলনে ড. ফয়জুল বলেন, “আমি আর কোনো রাজনৈতিক দলের ব্যানারে থাকব না। কারণ কোনো দলে থাকলে তার অন্যায়-অবিচারের সমালোচনা করা যায় না। আমি এখন থেকে আর কারও ছায়ায় নয়, একজন স্বাধীনচেতা মজলুম মানুষের প্রতিনিধি হয়ে জনগণের পক্ষে দাঁড়াতে চাই।”
তিনি বলেন, “দল নয়, দেশই আমার প্রথম পরিচয়। আমি যেকোনো ভালো উদ্যোগকে সমর্থন করব—তা দলীয় হোক বা অদলীয়। পাথর মারা, সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজির রাজনীতির আমি ঘোর বিরোধী। এসব কর্মকাণ্ড আমি কখনও করিনি, করবও না।”
বিএনপি থেকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ড. ফয়জুল বলেন, “২০১৫ সাল থেকে বিএনপির সঙ্গে যুক্ত ছিলাম। দেশে ও প্রবাসে ইসলামপন্থি ও সমাজকেন্দ্রিক রাজনীতিতে সক্রিয় থেকেছি। ২০১৮ সালে মনোনয়ন প্রত্যাশীও ছিলাম। কিন্তু দলটির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান, বিশেষ করে ৫ আগস্টের ঘটনার পর ইসলামপন্থিদের প্রতি তাদের বক্তব্য আমাকে গভীরভাবে হতাশ করেছে। তাদের বক্তব্য অনেকটাই আওয়ামী লীগের সঙ্গে মিলে গেছে, যা আমাকে ডানপন্থি রাজনীতিক হিসেবে কোণঠাসা করেছে।”
নিজেকে ‘মজলুম প্রার্থী’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, “আমি যদি সংসদে যেতে পারি, তাহলে বৃহৎ পরিসরে মানুষের জন্য কাজ করার সুযোগ পাব। ইনশাআল্লাহ, আমি অন্তত ৬০ থেকে ৭০ হাজার ভোটে বিজয়ী হব।”
বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. ফয়জুল বলেন, “দেশের ইতিহাসে বেগম খালেদা জিয়ার মতো শক্তিশালী নেতৃত্ব খুব কমই দেখা গেছে। আমি আজীবন তার প্রতি শ্রদ্ধাশীল থাকব।”
তিনি আরও জানান, পীর-মাশায়েখ, আলেম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে পরামর্শ করেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে রাজনীতি করবেন বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা?

বিএনপি ছাড়লেন ড. ফয়জুল, ঝালকাঠি-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন “দল নয়, দেশই আমার প্রথম পরিচয়”—সংবাদ সম্মেলনে ফয়জুল হক

আপডেট সময় : 01:52:32 pm, Tuesday, 5 August 2025