Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫  ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা ১৫ বিজিবি’র ধাওয়ায় ৪৪০০ পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারীরা: কুড়িগ্রাম সীমান্তে বড় অভিযান রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামুতে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন এসআই মোঃ শওকত জামিল : গ্রেফতার ৩ হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ বরফের নিচে প্রবাহমান নদী: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোন পথে এগোচ্ছে? “বরকল তরুণ সংঘের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত” চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন গাজীপুরে ৫ হত্যা: আগেই হত্যার হুমকি দিয়েছিল ফুরকান পাইকগাছায় অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ সতর্কতা ও মাইকিং মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প যুদ্ধ থামলে বদলে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর

স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই, সতর্ক থাকুন :- এস. এম জিলানী

  • Reporter Name
  • আপডেট সময় : 10:10:37 pm, Sunday, 3 August 2025
  • 88 বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস. এম জিলানী বলেছেন, বিএনপিকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। যারা ধর্মের নামে বেহেস্তের টিকিট বিক্রি করছেন, তারাই এসব ষড়যন্ত্রে জড়িত। তাদের মুখে এক, অন্তরে আরেক। তারা সংস্কারের কথা বলছে ৫ আগস্টের পর থেকে। তারা বলছেন—বিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না। অথচ ২০২৩ সালে বিএনপিই সর্বপ্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছে। বিএনপি একটি নির্বাচনমূখী রাজনৈতিক দল। বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়না, অবৈধভাবেও ক্ষমতা দখল করতে চায়না। জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি ক্ষমতায় যেতে চায়। আর যারা সংস্কার সংস্কার বলছে, তারা আজ পযর্ন্ত একটি সংস্কার প্রস্তাবনাও দিতে পারেনি। যারা বলছে বিএনপি নির্বাচন চায়, অথচ তারাই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এটা কি মুনাফেকি নয়?

রবিবার (৩ আগস্ট) বিকালে নগরীর মুরাদপুর এলজিইডি ভবন অডিটোরিয়ামে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত “মতবিনিময় সভায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নিজেদের মধ্যে মতভেদ বা ভুল বোঝাবুঝি থাকলে তা কমিয়ে আনতে হবে। ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে দলের দুর্নাম হয়। আশা করি, ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই প্রতিষ্ঠা পাবে সন্ত্রাস, দখল ও চাঁদাবাজমুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ।

এস এম জিলানী বলেন, স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। দেশে এখনো জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরে আসেনি। ষড়যন্ত্রকারীদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। ফ্যাসিজম যাতে আর কোনোভাবেই দেশে ফিরে আসতে না পারে সেজন্য স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা রাখতে হবে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, এস. এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক মাঈনউদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, জহিরুল হক টুটুল, এম. আবু বক্কর রাজু, রাজীম উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, রিফাত হোসেন শাকিল, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, মো. আলমগীর, আব্দুল আহাদ রিপন, কামরুল হাসান, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী, মো. ইফতেখার উদ্দিন নিবলু, তাজুল ইসলাম নয়ন সহ মহানগর, থানা ও ওয়ার্ড সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই, সতর্ক থাকুন :- এস. এম জিলানী

আপডেট সময় : 10:10:37 pm, Sunday, 3 August 2025