Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫  ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা ১৫ বিজিবি’র ধাওয়ায় ৪৪০০ পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারীরা: কুড়িগ্রাম সীমান্তে বড় অভিযান রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামুতে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন এসআই মোঃ শওকত জামিল : গ্রেফতার ৩ হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ বরফের নিচে প্রবাহমান নদী: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোন পথে এগোচ্ছে? “বরকল তরুণ সংঘের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত” চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন

সোশ্যাল মিডিয়া নয়, বইয়ের নেশা করো, লালমনিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনায় বিভাগীয় কমিশনার

  • Reporter Name
  • আপডেট সময় : 04:55:43 pm, Sunday, 3 August 2025
  • 116 বার পড়া হয়েছে

চঞ্চল

লালমনিরহাট: সামাজিক যোগাযোগ মাধ্যম পরিহার করে বইয়ের প্রতি মনোযোগী হওয়ার জন্য কৃতি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। লালমনিরহাটে এসএসসি, ভোকেশনাল, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৪৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শনিবার বিকেলে লালমনিরহাট চার্চ অব গড উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেয় জেলা পরিষদ।

বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন, মেধাবীদের বিকাশে শ্রম ও অধ্যবসায় অপরিহার্য। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো মাধ্যমগুলো পিছিয়ে দিচ্ছে। ফেসবুককে বিদায় দিতে হবে, মোবাইল পারলে ফেলে দিতে হবে। এক কথায় পড়াশোনায় মনোনিবেশ কর।” দেশের জন্য শিক্ষার্থীদের আত্মত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বইয়ের পাতায় আসক্ত হওয়ার পরামর্শ দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। তিনি তার বক্তব্যে বলেন, “তোমরা মাথা নত করবে না, তোমরা জ্ঞানের সাধন করবে।” তিনি কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের এই অর্জনের জন্য অভিনন্দন জানান। তিনি আরও বলেন, মেধাবীরা কেবল নিজেদের জন্য নয়, দেশের কল্যাণেও কাজ করবে এবং “সময় গেলে সাধন হবে না”—এই কথাটি স্মরণ করিয়ে দেন।

এ সময় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন, জেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সোশ্যাল মিডিয়া নয়, বইয়ের নেশা করো, লালমনিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনায় বিভাগীয় কমিশনার

আপডেট সময় : 04:55:43 pm, Sunday, 3 August 2025