Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫  ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা ১৫ বিজিবি’র ধাওয়ায় ৪৪০০ পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারীরা: কুড়িগ্রাম সীমান্তে বড় অভিযান রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামুতে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন এসআই মোঃ শওকত জামিল : গ্রেফতার ৩ হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ

পাটগ্রাম সীমান্তে ভারতীয় ড্রোনের আনাগোনা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

  • Reporter Name
  • আপডেট সময় : 09:02:59 pm, Friday, 1 August 2025
  • 88 বার পড়া হয়েছে

চঞ্চল, বিশেষ প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় ড্রোনের বারবার অনুপ্রবেশে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ উঠেছে, ভারতের ফুলকা ডাবরি এলাকা থেকে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে এই ড্রোন পাঠাচ্ছে, যা দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে একটি ড্রোন বাংলাদেশের সীমানার ভেতরে প্রবেশ করে। ড্রোনটি তথ্য সংগ্রহ করে চলে যাওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা প্রায় ১০ দিন ধরে ঘটছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় বাসিন্দা শামীম আল মারুফ ক্ষোভ প্রকাশ করে লেখেন, “ভারতীয় ক্যাম্প ফুলকা ডাবরি এর অধীনস্থ বিএসএফ কর্তৃক ড্রোন ক্যামেরা বাংলাদেশের অভ্যন্তরে ভিডিও ধারণ করে নিয়ে যায়। ৮২৯ মেইন পিলার হতে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে ড্রোন। দুর্ভাগ্যের বিষয়, স্থানীয়রা এর কোনো প্রমাণ দিতে না পারায় প্রতিবাদ হচ্ছে না।” তিনি অবিলম্বে এই অনুপ্রবেশ বন্ধ করতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।

এক স্থানীয় যুবক বলেন, “আমরা প্রতিদিন বৈদ্যুতিক খুঁটির আলো আর ড্রোনের আতঙ্কে থাকি। সরকার এখনই ব্যবস্থা না নিলে আমরা নিজেরাই প্রতিবাদে নামবো।”

এছাড়াও এলাকাবাসী জানান, সীমান্তের জিরো লাইনে ভারত ইলেকট্রিক তার দিয়ে সীমানা থেকে মাত্র ৫০ গজের মধ্যে বৈদ্যুতিক ল্যাম্প পোস্ট স্থাপন করেছে। এসব ল্যাম্পপোস্ট থেকে আসা তীব্র আলো রাতে স্থানীয়দের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাচ্ছে এবং ফসলের ক্ষতি করছে। এই আলোকসজ্জা বিএসএফ’র জন্য সহায়ক হলেও বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।

এ বিষয়ে পাটগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তবিবর রহমান জানান, ড্রোন আসার বিষয়টি কর্তৃপক্ষ আগে থেকেই অবগত ছিল। অন্যদিকে, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, “বাংলাদেশ সীমান্তে ভারতীয় ড্রোন ওড়ানো হচ্ছে, সে বিষয়ে আমি অবগত। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত

পাটগ্রাম সীমান্তে ভারতীয় ড্রোনের আনাগোনা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আপডেট সময় : 09:02:59 pm, Friday, 1 August 2025