Dhaka , Thursday, 3 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য ভিসা বন্ড থেকে রোহিঙ্গা সংকট—মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে নানা প্রসঙ্গ হাঁটুর নীচে টিকা দেওয়ায় শিশুর পায়ে জটিলতা তদন্তের নির্দেশ দিলেন ইউএনও চার অঙ্গ অচল কুরবান হুইলচেয়ার চাইলেন, গণশুনানিতেই কিনে দিলেন মানবিক ডিসি জাহিদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জেলা পুলিশের বিশেষ অভিযান শিশুর বিকাশ উন্নত জাতি গঠনে হাজার দিন যত্ন নিশ্চিত করতে সরকারের কার্যকরী ভূমিকার বিকল্প নেই ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপ ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ শত বছরের খাল প্রশাসনের অভিযানে দখলমুক্তর পরে ফিরে পেলো প্রাণ- ভরাটের মালামাল নিলাম লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানোয়ার হোসেন এমপি, সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী রামুতে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে জমি বিরোধের ঘটনায় আহত মোহাম্মদ হোসেন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন পাইকগাছা চৌকি কোর্টের ছাদ ধসে আতঙ্ক; ঝুঁকিতে বিচার কার্যক্রম কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: মাদক ও আসামী আটক, বিপুল পরিমাণ কোয়ার্ড ক্রিম জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:59:58 pm, Thursday, 31 July 2025
  • 165 বার পড়া হয়েছে

চঞ্চল,
আজ বৃহস্পতিবার রাতে ও দিনে বিজিবি’র বিশেষ টহলদল লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় দুটি বিশেষ অভিযান চালিয়েছে। এই অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপসহ এক আসামিকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ গাঁজা ও ভারতীয় কোয়ার্ড ক্রিম জব্দ করা হয়েছে।

বিকেলে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়কের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা চালাচ্ছে। এই তথ্যের ওপর ভিত্তি করে অনন্তপুর বিওপি’র আওতাধীন বালাবাড়ী ভাগুয়ার ভিটা (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিশেষ টহল অভিযান পরিচালনা করে ৩৩ বোতল ইস্কাফ সিরাপসহ মো. রাশেদুল হক (২৭) নামে এক আসামিকে আটক করা হয়। এছাড়াও মোগলহাট বিওপি’র আওতাধীন কুমারটারী (থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট) নামক স্থানে পরিচালিত আরেক অভিযানে সন্দেহজনক ব্যক্তিদের ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের মালামাল ফেলে পালিয়ে যায়। ফেলে রাখা মালামাল তল্লাশি করে ৮.৯ কেজি ভারতীয় গাঁজা এবং ৩০০ পিস ভারতীয় কোয়ার্ড ক্রিম উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১ লাখ ২৮ হাজার ৩ শত ৫০ টাকা। এর মধ্যে ভারতীয় গাঁজা ও কোয়ার্ড ক্রিমের বাজার মূল্য ১ লাখ ৬ হাজার ১৫০ টাকা এবং ভারতীয় ইস্কাফ সিরাপ (৩৩ বোতল) ও একটি বাইসাইকেলের বাজার মূল্য ২২ হাজার ২০০ টাকা।

আটককৃত আসামি মোঃ রাশেদুল হক (২৭), পিতা: মো. আব্দুল মালেক, গ্রাম: অনন্তপুর বালাবাড়ী, থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম-এর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে মাদকদ্রব্যসহ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারীদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধেও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানাই। যারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে।”

এই সফল অভিযান চোরাচালান প্রতিরোধে এবং মাদকবিরোধী কার্যক্রমে বিজিবি’র দৃঢ় প্রতিশ্রুতির প্রমাণ। এছাড়াও বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা?

সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: মাদক ও আসামী আটক, বিপুল পরিমাণ কোয়ার্ড ক্রিম জব্দ

আপডেট সময় : 06:59:58 pm, Thursday, 31 July 2025