Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫  ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা ১৫ বিজিবি’র ধাওয়ায় ৪৪০০ পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারীরা: কুড়িগ্রাম সীমান্তে বড় অভিযান রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামুতে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন এসআই মোঃ শওকত জামিল : গ্রেফতার ৩ হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ

পুলিশ এখন আই উইটনেস হয়েছে, বিচার পক্রিয়া শুরু হয়েছে :- হুম্মাম কাদের

  • Reporter Name
  • আপডেট সময় : 06:40:13 pm, Monday, 28 July 2025
  • 135 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

‘আমরা রাজনীতিবিদরা নিজেদের নিয়েই ভাবি, কিন্তু যারা রাজনীতির বাইরে থেকেও দেশের জন্য শহীদ হয়েছেন, তাদের ভুলে যাওয়া অন্যায়। শহীদ ফারুক ছিলেন তেমনই একজন দেশপ্রেমিক, যিনি রাজনীতিতে না থেকেও নিজের জীবন দিয়েছেন দেশের জন্য।’

রবিবার (২৭ জুলাই) বিকাল ৫টায় শহীদ ওয়াসিম, আবু সাঈদ, মীর মুগ্ধ স্মরণে এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, ইসলামপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী

মামলা বাণিজ্য প্রসঙ্গে হুম্মাম কাদের বলেন, ‘নতুন যোগ দেয়া বিএনপির লেবাসধারীরা খুব সুন্দর মামলা বাণিজ্য করে যাচ্ছে। কাউকে মামলায় নাম জড়িয়ে নাম কেটে দেবে বলে টাকা আদায় করছে। তাদের আমি তো ক্ষমা করবো না, সাধারণ মানুষ যদি তাদের খুঁজে পায়, পরিণতি খুব খারাপ হবে৷ অনেকে আবার রাস্তায় বাস-ট্রাক থেকে টাকা আদায়ের ব্যবসাও করছে৷ আপনাদের কাছে অনুরোধ, যারা এই চাঁদাবাজি করছে, তাদের তালিকা করে ধরিয়ে দিন। আমি পুলিশের উপর বিশ্বাস করি না, বিশ্বাস করি জনগণকে। বাংলাদেশে চাঁদাবাজি জনগণই বন্ধ করতে পারবে।’

রাজনীতির দীর্ঘ আন্দোলনের চিত্র তুলে ধরে হুম্মাম কাদের বলেন, ‘আমরা ১৬ বছর ধরে আন্দোলন করছি। এই সময়ে প্রতিদিন আমাদের দলের কেউ না কেউ নির্যাতনের শিকার হয়েছেন, কেউ মারা গেছেন, কেউ মামলা-হামলার ভুক্তভোগী হয়েছেন। আর এর একটাই কারণ—তারা বাংলাদেশকে ভালোবেসেছেন।’

সম্প্রতি ঘটে যাওয়া সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের জিজ্ঞেস করা হয়, আপনারা কোথায় ছিলেন? অথচ ১৬ বছরের প্রতিদিনই আমরা রাজপথে ছিলাম। তবে যখন সাধারণ জনগণ এগিয়ে এলো, ৩৬ দিনের মধ্যেই শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। জনগণ ছিল বলেই এই আন্দোলন সফল হয়েছে।’

রাজনীতিতে সততা ও পারিবারিক বন্ধনের গুরুত্ব তুলে ধরে হুমাম বলেন, ‘একজন নেতা কানে কানে বললেন—নমিনেশন আনেন, আপনাকে সাপোর্ট করবো। আমি তাদের বলে দিতে চাই, আমার কাছে নমিনেশনের চেয়ে বড় হচ্ছে যারা ভালোবেসে পাশে থেকেছে, তাদের মূল্যায়ন। রাজনীতি শিখেছি আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছ থেকে। উনি বলতেন, রাঙ্গুনিয়ায় আমরা রাজনীতি করি না,এটা আমাদের পরিবার। সেই পারিবারিক ভালোবাসার মধ্যে কোনো শর্ত থাকতে পারে না।’

নিজ দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি হয়তো আপনাদের সবাইকে পদ-পদবি দিতে পারবো না, কিন্তু যতদিন বাঁচি আপনাদের সম্মান করবো, মাথানত করে চলবো। যারা কষ্ট পেয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘অনেকেই এখন বড় বড় পদ নিয়ে রাজনীতি করছে, যাদের আমরা গত ১৬ বছর খুঁজে পাইনি। আমাকে বলা হয়, ভাইজান আপনি একটু লবিং করলে কনফার্ম হয়ে যেত। আমি স্পষ্ট করে বলি, এই লবিং আমার বাবা শেখাননি। আজ তিনি আমার জন্য ওপরে বসে লবিং করছেন, আমি বিশ্বাস করি। আর সেই বিশ্বাসেই রাজনীতি করি।’

তিনি পুলিশের রাজ স্বাক্ষী হওয়ার প্রসঙ্গে বলেন, আপনারা দেখেছেন, যে পুলিশ কর্মকর্তা বাংলাদেশের জন্য আই উইটনেস (I witness) হয়েছে। তারা এখন জবানবন্দি দেবে, তারা কি কি ঘটনার সাথে জড়িত ছিল। বিচার পক্রিয়া শুরু হয়ে গেছে। আশাকরি নির্বাচনের আগে কিছুটা হয়তো আমরা বিচার দেখতে পাবো। তবে হতাশ হবেন না। আমরা এই ‘ইন্টেরিয়াম’ গভমেন্টের ওপর ভরসা করে নেই, যে তারা বিচার করবে। যেই দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, বিচার সেই দিন শুরু হবে।

ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান রনির সভাপতিত্বে ও রেজাউল করিমে সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সি. সহ-সভাপতি ইউসুফ মিয়া চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইবুনালের বিভাগীয় পিপি এ্যাড. এস ইউ এম নুরুল ইসলাম চৌধুরী,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. কামাল হোসেন চৌধুরী,জাহাঙ্গীর আলম চৌধুরী,ওয়াকিল আহমেদ,শওকত আলী,কে কে এম খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী,রেজাউল করিম সওদাগর,শাহেদ কামাল,জাহেদুল আলম চৌধুরী,ইউসুফ কামাল,সিরাজুল ইসলাম,নেছারুল ইসলাম,কামাল উদ্দীন মেম্বার, ভিপি আনছুর উদ্দিন প্রমূখ।

এছাড়া বক্তব্য রাখেন মাকসুদুল হক চৌধুরী, আবু মনসুর, ইউসুফ সাগর, নাজিম উদ্দীন, দিদারুল আলম, খোরশেদ আলম, নেজাম উদ্দিন, হেলাল আহমেদ, হাজী ইকবাল, জাফর ইকবাল, ইমরুল হাসান চৌধুরী, পারভেজ মোশাররফ, এবিএম সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় শহীদ ওয়াসিম, আবু সাঈদ, মীর মুগ্ধসহ সকল শহীদদের স্মরণ এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত

পুলিশ এখন আই উইটনেস হয়েছে, বিচার পক্রিয়া শুরু হয়েছে :- হুম্মাম কাদের

আপডেট সময় : 06:40:13 pm, Monday, 28 July 2025