Dhaka , Thursday, 3 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য ভিসা বন্ড থেকে রোহিঙ্গা সংকট—মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে নানা প্রসঙ্গ হাঁটুর নীচে টিকা দেওয়ায় শিশুর পায়ে জটিলতা তদন্তের নির্দেশ দিলেন ইউএনও চার অঙ্গ অচল কুরবান হুইলচেয়ার চাইলেন, গণশুনানিতেই কিনে দিলেন মানবিক ডিসি জাহিদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জেলা পুলিশের বিশেষ অভিযান শিশুর বিকাশ উন্নত জাতি গঠনে হাজার দিন যত্ন নিশ্চিত করতে সরকারের কার্যকরী ভূমিকার বিকল্প নেই ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপ ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ শত বছরের খাল প্রশাসনের অভিযানে দখলমুক্তর পরে ফিরে পেলো প্রাণ- ভরাটের মালামাল নিলাম লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানোয়ার হোসেন এমপি, সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী রামুতে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে জমি বিরোধের ঘটনায় আহত মোহাম্মদ হোসেন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন পাইকগাছা চৌকি কোর্টের ছাদ ধসে আতঙ্ক; ঝুঁকিতে বিচার কার্যক্রম কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উখিয়ায় সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে দুদকের অভিযান

  • Reporter Name
  • আপডেট সময় : 05:07:02 pm, Monday, 28 July 2025
  • 194 বার পড়া হয়েছে

শওকত আলম :কক্সবাজার,

কক্সবাজারের উখিয়ায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম ও তার শ্যালক খায়রুল আমিন রুবেলের বিরুদ্ধে জাল দলিল ও ভূয়া খতিয়ান তৈরি করে ২ একর ১০ শতক জমি দখলের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সরেজমিনে তদন্ত করেছে।

রোববার (২৭ জুলাই) দুপুরে দুদকের কক্সবাজার জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক ও টিম লিডার মুহাম্মদ হুমায়ুন বিন আহমদের নেতৃত্বে একটি তদন্ত দল উক্ত জমি পরিদর্শনে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে জাল কাগজপত্রের মাধ্যমে জমি দখল এবং সেখানে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ তদন্ত করে তারা।

ভুক্তভোগী রফিকুল আলম মাহমুদের অভিযোগ, তার পিতা মরহুম হাজী রশিদ আহমদ ২০০০ সালে বৈধভাবে জমিটি ক্রয় করেন এবং শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। তবে ২০০৫ ও ২০০৯ সালে ভুয়া তথ্য ও জাল দলিল তৈরি করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালান অভিযুক্তরা।

তিনি অভিযোগ করেন, দলিলে থাকা দলিলদাতার নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বরে স্পষ্ট অসঙ্গতি রয়েছে, যা জালিয়াতির প্রমাণ। অভিযুক্তরা সন্ত্রাসী বাহিনী দিয়ে জমিতে জোরপূর্বক ১০টি পাকা দোকানঘর নির্মাণ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য রফিক আহমদ দুদক টিমের সঙ্গে উপস্থিত থেকে জানান, “এই জমির প্রকৃত মালিক রশিদ আহমদের পরিবার। আমি ব্যক্তিগতভাবে বহুবার তাদের ভোগদখলে জমিটি দেখেছি। জালিয়াতির মাধ্যমে জমি দখলের এ ঘটনা অত্যন্ত দুঃখজনক।”

দুদকের তদন্ত কর্মকর্তা মুহাম্মদ হুমায়ুন বিন আহমদ বলেন, “ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সকল প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে কমিশনে চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হবে।”

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তাদের মতে, প্রভাবশালী হয়ে কেউ যেন আইনের ঊর্ধ্বে না থাকে, তা নিশ্চিত করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা?

উখিয়ায় সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে দুদকের অভিযান

আপডেট সময় : 05:07:02 pm, Monday, 28 July 2025