Dhaka , Thursday, 3 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য ভিসা বন্ড থেকে রোহিঙ্গা সংকট—মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে নানা প্রসঙ্গ হাঁটুর নীচে টিকা দেওয়ায় শিশুর পায়ে জটিলতা তদন্তের নির্দেশ দিলেন ইউএনও চার অঙ্গ অচল কুরবান হুইলচেয়ার চাইলেন, গণশুনানিতেই কিনে দিলেন মানবিক ডিসি জাহিদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জেলা পুলিশের বিশেষ অভিযান শিশুর বিকাশ উন্নত জাতি গঠনে হাজার দিন যত্ন নিশ্চিত করতে সরকারের কার্যকরী ভূমিকার বিকল্প নেই ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপ ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ শত বছরের খাল প্রশাসনের অভিযানে দখলমুক্তর পরে ফিরে পেলো প্রাণ- ভরাটের মালামাল নিলাম লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানোয়ার হোসেন এমপি, সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী রামুতে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে জমি বিরোধের ঘটনায় আহত মোহাম্মদ হোসেন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন পাইকগাছা চৌকি কোর্টের ছাদ ধসে আতঙ্ক; ঝুঁকিতে বিচার কার্যক্রম কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কানাডা সফর শেষে চট্টগ্রাম ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:48:49 pm, Friday, 25 July 2025
  • 186 বার পড়া হয়েছে
ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
কানাডা সফর শেষে চট্টগ্রামে ফিরেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বিমানবন্দরে পৌঁছালে চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. ইমাম হোসেন রানা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি মেয়রকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।
২৪ জুলাই শুক্রবার, দুপুর ৩টা ১০ মিনিটে ঢাকা বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে বিকাল ৪টা নাগাদ চট্টগ্রামে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মেয়র।
এর আগে কানাডা সফর শেষে বুধবার রাতে ঢাকা পৌঁছে বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাৎসরিক মূল্যায়নে দেশের ১২ সিটি কর্পোরশনের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম হওয়ার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন গত ২৮ জুন ২০২৫ তারিখে কানাডায় গমন করেন। সফরকালে তিনি বিভিন্ন কূটনৈতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, আধুনিক নগর ব্যবস্থাপনা, প্রযুক্তিনির্ভর সেবা, পরিবেশবান্ধব নগর গড়ার পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে মতবিনিময় করেন।
সফরের উল্লেখযোগ্য অংশ হিসেবে কানাডার মন্ট্রিয়লের কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চসিক পরিচালিত প্রিমিয়ার ইউনিভার্সিটির মধ্যে একটি কৌশলগত শিক্ষা বিনিময় চুক্তি (MoU) স্বাক্ষরের উদ্যোগ নেন মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে করে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, টরেন্টোর বাংলা টাউনের ড্যানফোর্থ এলাকায় অন্টারিও প্রদেশের সংসদ সদস্য (এমপিপি) মেরি-মার্গারেট ম্যাকমাহনের সঙ্গে সাক্ষাৎ করেন মেয়র। সাক্ষাতে জলবায়ু সহনশীলতা, উদ্যোক্তা উন্নয়ন (স্টার্টআপ) ও নার্সিং খাতে দক্ষ জনশক্তি গঠনে যৌথ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
টরন্টো সিটি হলে মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে টরেন্টোর মেয়র অলিভিয়া চৌ এবং এমপিপি ডলি বেগমের একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নগরের মধ্যে কৌশলগত সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্বাস্থ্যখাতে প্রশিক্ষিত জনবল আদান-প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
চসিক মেয়রের এই সফরকে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রমকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে এই সফর ভবিষ্যৎ নগর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণেও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা?

কানাডা সফর শেষে চট্টগ্রাম ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 07:48:49 pm, Friday, 25 July 2025