Dhaka , Monday, 11 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫  ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা ১৫ বিজিবি’র ধাওয়ায় ৪৪০০ পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারীরা: কুড়িগ্রাম সীমান্তে বড় অভিযান রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামুতে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন এসআই মোঃ শওকত জামিল : গ্রেফতার ৩ হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ

ঢাকা জেলার সাভার ও আশুলিয়া নিয়ে গঠিত ঢাকা-১৯ সংসদীয় আসনকে ঘিরে শুরু হয়েছে জমজমাট নির্বাচনী প্রস্তুতি

মোঃ আসিফুজ্জামান আসিফ,

ঢাকা জেলার সাভার ও আশুলিয়া নিয়ে গঠিত ঢাকা-১৯ সংসদীয় আসনকে ঘিরে শুরু হয়েছে জমজমাট নির্বাচনী প্রস্তুতি। ২০২৪ সালের রাজনৈতিক পালাবদলের পর বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা সরব হয়েছেন মাঠে। নানা কর্মসূচি, সামাজিক যোগাযোগ, গণসংযোগ আর তৃণমূলের সঙ্গে নিয়মিত সম্পৃক্ততার মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা ধরে রাখার চেষ্টা করছেন তাঁরা। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে থাকা এই আসনে এবার বিএনপি ও জামায়াতের নেতাদের মধ্যে চরম প্রতিযোগিতা চলছে দলীয় মনোনয়নকে ঘিরে।

ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুঃ বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু একসময় জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করলেও পরে সাংগঠনিক প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে যান। তবে সাভার-আশুলিয়ার মাঠ পর্যায়ে তাঁর জনপ্রিয়তা এখনো শক্ত। ‘বাবু ভাই’ নামে পরিচিত এই নেতা ক্যাডেট কলেজ ও সরকারি মেডিকেল কলেজ থেকে শিক্ষা গ্রহণের পর রাজনীতিতে যুক্ত হন। তিনি বর্তমানে স্কুল-কলেজের ক্রীড়া প্রতিযোগিতা, সামাজিক-ধর্মীয় অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন। যদিও কিছু ইউনিয়ন কমিটি তাঁর বিপক্ষে, তবে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বড় অংশ তাঁর পাশে আছে।
মাওলানা আফজাল হোসাইনঃ জামায়াতে ইসলামী থেকে মনোনয়নপ্রাপ্ত মাওলানা আফজাল হোসাইন শিমুলিয়া ইউনিয়নের নাল্লাবোল্লা গ্রামের বাসিন্দা। ইসলামী ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তরের সাবেক সভাপতি ও বর্তমানে অবিভক্ত ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি পদে থাকা এই নেতা এলাকার অলিগলিতে সুপরিচিত। রাজনৈতিক দূরদর্শিতা, সাদাসিধে জীবনযাপন ও ধর্মীয় ভাবধারা তাঁকে জামায়াতের একক প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে। তাঁর মনোনয়ন ঘোষণার পর দলের নেতাকর্মীরা একযোগে মাঠে নেমেছেন এবং ব্যাপক সাড়া ফেলেছেন এলাকায়।
মোহাম্মদ আইয়ুব খানঃ ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর এলাকার কৃতিসন্তান। দলে ত্যাগী, কর্মীবান্ধব ও সৎ নেতা হিসেবে পরিচিত আইয়ুব খান সাভার-আশুলিয়ার রাজপথে দীর্ঘদিন ধরে সক্রিয়। সামাজিক কর্মকাণ্ড, মানবিক সহায়তা ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। সুশিক্ষিত এই নেতা বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রাপ্তদের তালিকায় অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছেন।
আলহাজ্ব কফিল উদ্দিনঃ তিনবারের ইউপি চেয়ারম্যান, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং হানিফ এন্টারপ্রাইজের মালিক কফিল উদ্দিন বিএনপির আরেক অভিজ্ঞ নেতা। গাবতলী বাস টার্মিনাল নিয়ন্ত্রণ, পরিবহন শ্রমিকদের সমন্বয় এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। তারেক রহমানের ঘনিষ্ঠ বলয়ে থেকেও তিনি কেন্দ্রীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।
আলোচনায় আরও যারাঃ এছাড়া সাবেক চেয়ারম্যান ও থানা পর্যায়ের নেতৃবৃন্দদের মধ্যেও রয়েছেন একাধিক মনোনয়নপ্রত্যাশী। তাদের মধ্যে আছেন ধামসোনার সাবেক চেয়ারম্যান গফুর চেয়ারম্যান, তেতুলঝোড়ার জামালউদ্দিন সরকারসহ আরও একাধিক নেতা।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঢাকা-১৯ এখন বিরোধী দলের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে কে হবেন ভোটারদের আস্থার প্রতীক। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কাকে বেছে নেন, সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
ভোটারদের চোখ এখন নতুন নেতৃত্বে—যে নেতৃত্বে সাভার-আশুলিয়ার মানুষ খুঁজে পাবেন বাস্তব পরিবর্তনের আশ্বাস।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত

ঢাকা জেলার সাভার ও আশুলিয়া নিয়ে গঠিত ঢাকা-১৯ সংসদীয় আসনকে ঘিরে শুরু হয়েছে জমজমাট নির্বাচনী প্রস্তুতি

আপডেট সময় : 08:20:49 pm, Wednesday, 16 July 2025