Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

মেহেরপুরে উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় : 12:29:41 pm, Saturday, 18 January 2025
  • 140 বার পড়া হয়েছে

মেহেরপুরে উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড

স্টাফ রিপোর্টার, মেহেরপুর
মেহেরপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের অষ্টম দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড হয়ে গেছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা -জাসাস -এবং বিএনপি’র কয়েকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাঁধার মুখে সম্মেলনটি পন্ড হয়। 
শুক্রবার -১৭ জনুয়ারি- বেলা ১১ টার  দিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী উদীচীর মেহেরপুর জেলা শাখার সদস্যরা জেলা শিল্পকলা একাডেমিতে উপস্থিত হলে একই সময়ে জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ- জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজমল হোসেন মিন্টু ও যুবদল নেতা মশিউল আলম দিপু’র নেতৃত্বে বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের ১৪- ১৫ জন নেতাকর্মী সম্মেলন স্থলে উপস্থিত হন। তারা যেকোন মূল্যে উদীচীর সম্মেলন প্রতিহত করার ঘোষণা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মেহেরপুর সদর থানার ওসি’র নেতৃত্বে পুলিশের একটি টিমও সেখানে গিয়ে পৌঁছে।
যুবদল নেতা মশিউল আলম দিপু বলেন, ‘উদীচী সংগঠনটি ইতিপূর্বে আওয়ামী লীগের লোকদের দ্বারা পরিচালিত হয়েছে। এজন্য শিল্পকলা একাডেমিতে উদীচীর অনুষ্ঠানটি প্রতিহত করেছি। ভবিষ্যতেও মেহেরপুর জেলার কোথাও উদীচী কোন অনুষ্ঠান করতে গেলে সেটাও আমরা যেকোন মূল্যে প্রতিহত করবো।
জাসাস মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব বাকা বিল্লাহ বলেন, ‘বিগত দিনে আওয়ামী লীগ সরকারসহ বিভিন্ন সময়ে বিভিন্ন দল ও সংগঠনের উপর ভর করে চলেছে, উদীচী এমনই একটি সংগঠন। সব সময় আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় চলার পর এখন যদি তারা বলে আমাদের সাথে আওয়ামী লীগের কোন সংশ্লিষ্টতা নেই, সেটা আমরা মেনে নেব না। ‘
উদীচী শিল্পীগোষ্ঠীর মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব এড. মিজানুর রহমান বলেন- এখানে যারা নেতা সেজে অনুষ্ঠান বন্ধ করছেন, ৫ আগস্টের পূর্বে তাদের চেহারাও দেখা যেত না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই উদীচী তাদের পাশে থেকেছে। গণঅভ্যুত্থানে উদীচী সদস্যদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। মূল ঘটনা হলো বিএনপির একটি পক্ষের শীর্ষস্থানীয় এক নেতার ইন্ধনেই আমাদের অনুষ্ঠান পন্ড করার অপচেষ্টা চালানো হয়েছে।
তিনি আরও বলেন- কিছুদিন পূর্বে জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ মেহেরপুর জেলা প্রশাসকের কাছে শিল্পকলা একাডেমির হলরুম বরাদ্দ চেয়েছিলেন কিন্তু রাজনৈতিক পদ থাকাতে সে সময় তিনি অনুমতি পাননি। সেই ক্ষোভ তিনি আমাদের অনুষ্ঠান বন্ধ করার মাধ্যমে মিটিয়েছেন।
মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দু’পক্ষের মুখোমুখি অবস্থানের ঘটনা জানতে পেরে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। উভয়পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশংকা ছিলো। এজন্য পুলিশ সুপার ও জেলা প্রশাসকের পরামর্শে উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

মেহেরপুরে উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড

আপডেট সময় : 12:29:41 pm, Saturday, 18 January 2025