Dhaka , Sunday, 26 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতির অভিযোগ পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী মিয়া প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ চন্দনাইশে ১৫০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি নগরীর খুলশীতে অভিযানে শীর্ষ সন্ত্রাসীর ছুরিকাঘাতে ২ এসআই গুরুতর আহত এআই ব্যবহারে ব্যক্তিগত সুরক্ষা, যা জানা জরুরি রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউকের সহায়তা অব্যাহত মেসির সেই বিতর্কিত মুহূর্তের নেপথ্য কাহিনী ফাঁস ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: চসিক মেয়র নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই :- সিএমপি কমিশনার শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও তিন দাবি ককরোচ জনতা পার্টির মাদারীপুরে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন রামুর খুনিয়াপালংয়ে গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ রায়পুরে পরকীয়ার নাটক সাজিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ৩য় পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ অস্ত্রধারী গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন সিএমপি’র নিরাপত্তা বলয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শিবচরে অসহায় ও সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল বিতরণ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই মসজিদে হামলা হয়েছে : এমপি মোমেন নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা বিসিকের হাল ধরলেন বেনজীর আহমেদ টিটো নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্য মন্ত্রী রূপগঞ্জে সাবেক এমপির বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। অবশেষে যাত্রামুড়ায় ঈদগাহ ও জানাজার মাঠ পেল ৫ হাজার বাসিন্দা রূপগঞ্জে শত বছরের কাঞ্চন বাজারে ২০ বছর পর ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন : উৎসবমুখর পরিবেশ পার্কিং অবমুক্তে উদ্যোগের আশ্বাস চউক চেয়ারম্যানের, ট্যাগ সদস্যদের সঙ্গে মতবিনিময়

পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির জাতীয় স্বর্ণপদক প্রাপ্তি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:06:03 am, Wednesday, 6 November 2024
  • 116 বার পড়া হয়েছে

পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির জাতীয় স্বর্ণপদক প্রাপ্তি।।

এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
   
ঐতিহ্যবাহী পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি জাতীয় সমবায় পুরস্কার -২০২৩ লাভ করেছে। গত ২ নভেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় সমবায় অধিদপ্তর কতৃক আয়োজিত জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে ব্যবসায়ী সমবায় সমিতি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতিকে জাতীয় সমবায় পুরস্কার হিসেবে স্বর্ণপদক- ১ লাখ টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি  মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ এর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মহিলা ও শিশু  বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ-পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোসাম্মাৎ শাহানারা খাতুন ও সমবায় অধিদপ্তরের মহাপরিচালক শরিফুল ইসলাম সহ অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।  পুরস্কার প্রাপ্তির সমিতির নেতৃবৃন্দ বিভাগীয় যুগ্ম নিবন্ধক মিজানুর রহমান- জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দিন- উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। উল্লেখ্য সমবায়ের তীর্থ স্থান হিসাবে খ্যাত অত্র উপজেলায় ৫ শতাধিকের বেশি নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে। যার মধ্যে বেশির ভাগ সমিতি ঋন কার্যক্রমের সাথে যুক্ত বেশি। অত্র উপজেলা একদিকে যেমন সমবায়ের তীর্থ স্থান- তেমনি কাঁকড়া উৎপাদন ও রপ্তানির জন্য অত্র এলাকা অত্যন্ত সমৃদ্ধ। বিভিন্ন তথ্য মতে অত্র উপজেলা থেকে বছরে প্রায় ৩৭ হাজার মেট্রিক টন কাঁকড়া উৎপাদন ও রপ্তানি হয়ে থাকে। চাষ থেকে শুরু করে বিপণন পর্যায়ে এলাকার হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এদিকে ব্যবসায়ীদের কাঁকড়া উৎপাদন ও বিপননে সার্বিক সহযোগিতা করতে ২০০১ সালের ৬ আগস্ট গঠন করা হয় পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি। যার নিবন্ধন নং ৫২ কে। বর্তমানে সমিতির ৩২৮ জন সদস্য রয়েছে। সমিতির মাধ্যমে শেয়ার সঞ্চয় আদায় পূর্বক পূঁজি গঠন- ঋন বিতরণ ও আদায়ের মাধ্যমে  ব্যবসায়ী ও সদস্যের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়ন- পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং চীন- তাইওয়ান- হংকং- মালয়েশিয়ায় কাঁকড়া রপ্তানি করার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি। সমিতির মাধ্যমে ইতোমধ্যে ২৩ হাজার মানুষের পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সমিতির আওতায় গড়ে উঠেছে দেড় শতাধিক কাঁকড়া ডিপো। বর্তমানে সমিতির ১ কোটি ৩৫ লাখ টাকার মূলধন সহ বিভিন্ন সম্পদ রয়েছে।
মসজিদ মার্কেটে সমিতির অনূকূলে ৩ টি ঘর রয়েছে- শিববাটী মৌজায় নিজস্ব ২ বিঘা জমি রয়েছে। কাঁকড়া পরিবহনের জন্য ৫ টি পিকআপ রয়েছে এছাড়া দুই শতক জমির উপর নিজস্ব ট্রেনিং সেন্টার রয়েছে। সমিতির কার্যক্রমের পাশাপাশি সমিতির পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ কে সার্বিক সহযোগিতা সহ যথাযথ ভাবে জাতীয় দিবস উদযাপন করা হয়। এভাবেই নানা ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রশংসা অর্জন করেছে ঐতিহ্যবাহী সমবায় সমিতিটি। প্রথমবারের জাতীয় সমবায় পুরস্কার লাভ করায় সমবায় বিভাগ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হিরামন মন্ডল ও সাধারণ সম্পাদক শিবপদ নাথ সহ সমিতির নেতৃবৃন্দ। উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির বলেন ভালো কার্যক্রমের জন্য পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি জাতীয় সমবায় পুরস্কার লাভ করেছে। এ অর্জনের সকল কৃতিত্ব সমিতির সকল সদস্যের। তিনি বলেন আমি অত্র উপজেলায় পৌনে দুই বছর কর্মরত রয়েছি। এসময়ের মধ্যে এনিয়ে পর পর দুই বছর অত্র উপজেলার দুটি ব্যবসায়ী সমবায় সমিতি জাতীয় পুরস্কার লাভ করেছে। এর জন্য আমি অত্যন্ত ধন্য এবং গর্বিত। এমন অর্জন  অত্র এলাকার জন্য গর্বের বিষয়। সমবায় দপ্তরের পক্ষ থেকে  পুরস্কার প্রাপ্ত কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির  সকল সদস্য কে অভিনন্দন জানাই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির জাতীয় স্বর্ণপদক প্রাপ্তি।।

আপডেট সময় : 11:06:03 am, Wednesday, 6 November 2024