Dhaka , Monday, 19 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলা, রডের আঘাতে গুরুতর আহত: থানায় লিখিত এজাহার আলোচনার মাঝেই পরীমনির নতুন ভিডিও ভাইরাল ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি: আখতার হোসেন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৫ নম্বর দারিয়াপুর ইউনিয়নে এস এম সোহাগ মাহমুদের শুভেচ্ছা বার্তা থানা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’: দালালমুক্ত স্বচ্ছ ভূমিসেবায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত রূপগঞ্জে দিনে-দুপুরে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই রূপগঞ্জে জালিয়াতির ও ভূয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান গ্যাস-বিদ্যুতের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে দুর্ভোগে রাখা হয়েছে: মাহবুবুর রহমান গুজবে নয় সচেতন থাকুন সন্দেহজনক কিছু দেখলে জানান বিজিবি মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং খাগড়াছড়িতে ২০০ কোটি টাকার ইঞ্জিনিয়ারিং কলেজ, শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তনের আশা এমপি ওয়াদুদ ভূইয়ার সারাদেশে বাড়ছে তামাকের ব্যবহার: তবুও নেই উৎপাদন ও আমদানি বন্ধের দাবী নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি বরিশালে ডাকাতির চেষ্টায় ধারালো অস্ত্রসহ আটক ১: গত একমাসে ৪৭১টি অপরাধের ঘটনা নথিভুক্ত গাইবান্ধা ‎সাঘাটায় জ্বালানি তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম, গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন কাউখালীতে সড়ক দূর্ঘটনায় ৪জন আহত দুর্গাপূজার ছুটির আগেই পর্যটক মুখর কক্সবাজার, পাঁচ দিনে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা খাগড়াছড়িতে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি দুর্গম কাটারুংছড়ায় বৌদ্ধ বিহারের উন্নয়নে দীঘিনালা জোনের সহায়তা রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল

রামগঞ্জে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যার নেপথ্যে কোটি টাকা আত্মস্যাৎ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:02:22 pm, Thursday, 31 October 2024
  • 169 বার পড়া হয়েছে

রামগঞ্জে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যার নেপথ্যে কোটি টাকা আত্মস্যাৎ।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
  
লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলা পরিষদের নির্মানাধীন পাঁচতলা ভবনের চার তলা থেকে লাফ দিয়ে মোস্তফা তারেক ইকবাল রবিন পাটওয়ারী -৪৪- নামের পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসারের আত্মহত্যার ঘটনায় রামগঞ্জ উপজেলার চার সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত চার সাংবাদিককে উক্ত ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত আগামী ৩ নভেম্বর জামিন ও রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
প্রসঙ্গত- চলতি মাসের ২৭ অক্টোবর বিকালে পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার তারেক ইকবাল রবিন পাটওয়ারী রামগঞ্জ উপজেলা পরিষদের নির্মানাধীন পাঁচতলা ভবনের চার তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। উক্ত ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয় দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি বেলায়েত হোসেন বাচ্চু, দৈনিক সমকালের প্রতিনিধি জাকির হোসেন সুমন ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর। বর্তমানে তারা সবাই জেলা কারাগারে রয়েছেন।
গ্রেফতারকৃত চার সাংবাদিক জানান, পল্লী সঞ্চয় ব্যাংকের তৎকালীন উপ মহা ব্যবস্থাপক ওমর ফারুক -১৮ ইং সন থেকে ২১ ইং- রামগঞ্জ উপজেলায় কর্মরত থাকা অবস্থায় ব্যাংকের সোয়া এক কোটি টাকা গড়মিলের ঘটনা ঘটে। এ ঘটনায় একটি তদন্ত টিম গঠিত হলে বর্তমান উপ মহা ব্যবস্থাপক বিবি রাহিমা ঘটনার সত্যতা পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। কুমিল্লা অঞ্চলকে বিষয়টি জানানোর পর তা বর্তমান ফাইনাল রিপোর্টের অপেক্ষায় রয়েছে।
তারা আরো জানান, ব্যাংকের টাকা আত্মসাৎ সংক্রান্ত সংবাদ প্রকাশে তথ্য সংগ্রহ করতে রবিবার দুপুরে উল্লেখিত চার সংবাদকর্মী রামগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকে যান। বর্তমান উপ মহা ব্যবস্থাপক রাহিমা বেগম ট্রেনিংয়ে থাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন মোস্তফা তারেক ইকবাল। এ সময় টাকা আত্মসাতের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। কিন্তু তিনি -মোস্তফা তারেক ইকবাল- সঠিক কোন তথ্য দিতে পারেননি। সাংবাদিকরা এসময় ভবনের ভিডিও চিত্র ধারন করে ব্যাংক থেকে চলে আসেন। সাংবাদিকরা চলে আসার পর মোস্তফা তারেক ইকবাল অফিসের টেবিলে রাখা ছোট একটি কাটার (ছুরি) দিয়ে হাত কাটার চেষ্টা করলে অন্য কর্মকর্তারা তাকে শান্তনা দেন। বেলা সাড়ে তিনটার পর অফিসের সবার অগোচরে ব্যাংক থেকে ওই কর্মকতা বের হয়ে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের পাঁচতলা ভবনের চারতলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন বলেন- ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
এদিকে আটক হওয়া সাংবাদিকদের পরিবারের দাবি, ব্যাংকের আত্মসাতকৃত টাকার বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল ষড়যন্ত্র করছে। নিহতের স্ত্রীকে ব্যবহার করে মিথ্যা মামলা দায়ের ঘটনাটি ভীন্নখাতে প্রবাহের চেষ্টা করা হচ্ছে। তার আত্মহত্যার পিঁছনে পারিবারিক কোনো কারণ থাকতে পারে বলেও তাদের ধারণা। সাংবাদিক পরিবারের দাবী মোস্তফা তারেক ইকবাল গত বছর দুয়েক আগে মোটরসাইকেল দূর্ঘটনায় পতিত হওয়ার পর মানসিক ভারসাম্যহীন হন।
দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন মোস্তানের স্ত্রী রহিমা বেগম বলেন- আমার স্বামী দীর্ঘ ১৪-১৫ বছর এই পেশায় আছেন। তিন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। কখনো কোনো মানুষের খারাপ চায়নি। তাকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি পেশাগত কাজের উদ্দ্যেশ্যে সেখানে গিয়েছিলেন। ব্যাংক কর্মকর্তার মৃত্যুর সাথে আমার স্বামীর কোনো যোগ সূত্র নাই। আমি আমার স্বামীর নিঃশর্ত মুক্তি চাই। বেলায়েত হোসেন বাচ্চুর স্ত্রী রোজিনা আক্তার বলেন- কোটি টাকা আত্মসাতের ঘটনার তথ্য সংগ্রহের জন্যই আমার স্বামী ঘটনাস্থলে গেছেন। টাকা দাবির বিষয়টি মিথ্যা বানোয়াট। জাকির হোসেন সুমনের স্ত্রী আফরোজা আক্তার জানান- ১কোটি ২৫ লাখ টাকার অনিয়মের অনুসন্ধান করার জন্য সাংবাদিকরা ওখানে গেছে। তবে নিহত ব্যাক্তির সাথে আমার স্বামীর সাথে কোন কথাই হয়নি বলে জেনেছি, পূর্ব শত্রুতাও নেই। মোস্তফা তারেক ইকবালের স্ত্রী কারো ইন্ধনে সাংবাদিকদের হয়রানী করতেই এই মামলা দায়ের করেছে। আমার স্বামীসহ গ্রেফতারকৃত চার সাংবাদিকের নিঃশর্ত মুক্ত দাবি করছি।
দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি শাখায়াত হোসেন জাহাঙ্গীরের স্ত্রী রেহানা বেগম জানান, আমার স্বামীসহ সাংবাদিকরা পল্লী সঞ্চয় ব্যাংকে গেছে দুপুরে । সেখান থেকে তারা ফিরে আসার প্রায় ৩ঘন্টা পর বেলা ৩টায় মোস্তফা তারেক ইকবাল আরেকটি নির্মানাধীন ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনার সাথে সাংবাদিকদের জড়িত থাকার প্রশ্নই আসেনা।
ব্যাংক কর্মকর্তার স্ত্রী শারমিন আক্তার ও মা সুফিয়া কামাল ঘটনার সাথে ব্যাংক ম্যানেজার বিবি রাহিমা জড়িত থাকার কথা বলে জানান, উল্লেখিত চার সংবাদকর্মী তথ্যের জন্য গিয়ে তার স্বামীকে হেনস্থা করেন। রাগে ক্ষোভে অপমানে তার মোস্তফা তারেক ইকবাল আত্মহত্যা করেন বলেও জানান তারা।
এ ব্যপারে পল্লী সঞ্চয় ব্যাংক রামগঞ্জ শাখার উপ মহা ব্যবস্থাপক বিবি রাহিমা ট্রেনিংয়ে থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। বুধবার বিষয়টি জানতে পল্লী সঞ্চয় ব্যাংকে গেলে ব্যাংকটির কোন কর্মকর্তাই সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মোহাম্মদ আবুল বাশার বলেন- নিহতের স্ত্রী শারমিন আক্তার ঐ চার সাংবাদিকের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনায় মামলা দায়ের করলে তাদের গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলা, রডের আঘাতে গুরুতর আহত: থানায় লিখিত এজাহার

রামগঞ্জে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যার নেপথ্যে কোটি টাকা আত্মস্যাৎ।।

আপডেট সময় : 02:02:22 pm, Thursday, 31 October 2024