
মোঃ আসাদুল ইসলাম মিন্টু
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১১নং মোক্ষপুর ইউনিয়নে ছেলের সামনে মা-কে নির্যাতন করায় ছেলের হাতে পিতার মৃত্যু হয়েছে।
জানাযায় বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন। ঘটনার দিন ছেলে আরিফের সামনে তার মাকে মারধর করতে থাকেন এ সময় আরিফ তার বাবাকে বারবার ফেরানোর চেষ্টা করেন। তার কথা না মানায় আরিফ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে বাবা আলী হোসেনকে কোপ দেন এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ছেলে আরিফ (২০) অনার্সে পড়ালেখা করেন বলে জানা গেছে।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।এ ঘটনার পর থেকেই আসামী পলাতক রয়েছে। আসামী কে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

























