Dhaka , Saturday, 25 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউকের সহায়তা অব্যাহত মেসির সেই বিতর্কিত মুহূর্তের নেপথ্য কাহিনী ফাঁস ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: চসিক মেয়র নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই :- সিএমপি কমিশনার শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও তিন দাবি ককরোচ জনতা পার্টির মাদারীপুরে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন রামুর খুনিয়াপালংয়ে গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ রায়পুরে পরকীয়ার নাটক সাজিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ৩য় পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ অস্ত্রধারী গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন সিএমপি’র নিরাপত্তা বলয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শিবচরে অসহায় ও সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল বিতরণ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই মসজিদে হামলা হয়েছে : এমপি মোমেন নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা বিসিকের হাল ধরলেন বেনজীর আহমেদ টিটো নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্য মন্ত্রী রূপগঞ্জে সাবেক এমপির বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। অবশেষে যাত্রামুড়ায় ঈদগাহ ও জানাজার মাঠ পেল ৫ হাজার বাসিন্দা রূপগঞ্জে শত বছরের কাঞ্চন বাজারে ২০ বছর পর ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন : উৎসবমুখর পরিবেশ পার্কিং অবমুক্তে উদ্যোগের আশ্বাস চউক চেয়ারম্যানের, ট্যাগ সদস্যদের সঙ্গে মতবিনিময় কেবল শিক্ষাই জেলে পল্লীর ভাগ্য বদলাতে পারে:- ডিসি জাহিদ নারায়ণগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বানভাসিদের পাশে ইউসিএফ ও পথশিশু আশ্রয় কেন্দ্র, চিকিৎসাসেবা-নগদ সহায়তা-বস্ত্র বিতরণ বর্ষাকাল এলেই সরগরম পাইকগাছার নার্সারি; শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা পাইকগাছায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সিলেট নগরীর শিববাড়ি এলাকার বাসিন্দা বিপাশা দে (দিয়া) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন।

সাভারে আ.লীগ নেতার দখলে প্রবাসীর জমি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:35:35 pm, Tuesday, 15 October 2024
  • 155 বার পড়া হয়েছে

সাভারে আ.লীগ নেতার দখলে প্রবাসীর জমি।।

নিজস্ব প্রতিবেদক।।

সাভার পৌরসভার ভাটপাড়া এলাকায় নার্গিস আক্তার নামের এক প্রবাসীর স্ত্রীর কেনা জমি প্রভাবশালী আওয়ামী নেতার নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকার ভূমিদস্যু হাসান মাহমুদ গংরা দখল করে রেখেছেন বলে অভিযোগ করেছেন অসহায় পরিবারের লোকজন।ঢাকায় বসবাসরত পরিবারটি এ নিয়ে কথা বলতে আসলে উল্টো ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিগত দিনে প্রাণ ভয়ে এ নিয়ে কথা না বলতে পারলেও,  ৫ আগস্ট সরকারের পরিবর্তন ও অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ায় সঠিক আইনি সহায়তা পেতে এ নিয়ে  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর স্ত্রী মোসাম্মৎ নার্গিস আক্তার।

লিখিত অভিযোগে বলা হয়েছে- তার স্বামী আবুল কালাম আজাদ সাভার মডেল থানাধীন ভাটপাড়া মৌজায় ৫.৯৭ শতাংশ জায়গা কিনেন।  কেনা জমিটির মালিকানায় তাদের দুজনের নাম রয়েছে। যার আর এস খতিয়ান নং – ৯০- আর এস দাগ নং- ৩৪- বিএস খতিয়ান নং- ৩০৫- বিএস দাগ নং- ৩৪। জমি কেনবার পর তারা জমিটির বাউন্ডারি দেন। ঢাকায় বসবাস করায় খুব একটা আসা হতো না জমিতে। সে সুযোগ নিয়ে সাভার থানাধীন ভাটপাড়া জামশিং মহল্লার ভূমিদস্যু চক্রের হোতা হাসান মাহমুদ জলিল -৫৫- মুশফিকুর রহমান-২৫- সুমন-৩০- রিয়াজুল মুনতাজ গংরা তাদের জমির বাউন্ডারি ভেঙ্গে পার্শ্ববর্তী জমির সাথে মিলিয়ে নতুন বাউন্ডারি ও সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন। বিষয়টির নিয়ে কথা বলতে গেলে এ নিয়ে বাড়াবাড়ি করলে ভূমিদস্যু হাসান মাহমুদ জলিল গংরা ভয়ভীতি ও প্রাণে মেরে ফেলবার হুমকি দেয়।

সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়- বাউন্ডারি ভেঙ্গে  নার্গিস আক্তার ও আবুল কালামের আজাদের কেনা ৫.৯৭ শতাংশ জায়গার ১.৩৪ শতাংশ জায়গা দখল করে হাসান মাহমুদ জলিলের নামে জায়গার মালিকানার সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন। সে সাইনবোর্ডের পাশেই  বায়না সূত্রে ক্রয়কৃত জমির মালিকানা দাবী করে আরেকটি সাইনবোর্ড দেখা গেছে।  

নার্গিস আক্তার এই প্রতিবেদককে জানান- ভূমিদস্যু  হাসান মাহমুদ জলিল গংরা আমার জমির দখল করে নিয়ে পার্শ্ববর্তী জমির সাথে মিলিয়ে সে জমি আরেকজনের কাছে বিক্রি করবার পাঁয়তারা করছেন। আমার স্বামীর বিদেশের কষ্টের টাকা দিয়ে কেনা জমি উদ্ধারে আমরা দ্বারে দ্বারে ঘুরছি।  তবু কোনভাবেই  পারছি না। ভবিষ্যৎ এর কথা ভেবে কেনা জমি এভাবে দখল করে নেওয়ায় আমরা বহু কষ্টের মধ্যে আছি। আওয়ামী লীগের পরিচয় দিয়ে ওরা আমার জমি দখল করে রেখেছে।  এখন তো দেশ স্বাধীন হয়েছে, এখনো তো ওদের কিছু করতে পারছি না। 

এ বিষয় জানতে অন্যদের না পেয়ে সাইনবোর্ডে মালিকানা দাবি করা মুশফিকুর রহমান কে ফোন মুঠোফোনে কল করা হলে তিনি জানান- এ বিষয়ে আমি কিছুই জানিনা- আমার নাম সাইনবোর্ডে ব্যবহার করা হয়েছে শুধু । আমি গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমার শ্বশুর উনি এই ব্যাপারটি জানেন। 

সাভার মডেল থানা পুলিশ উপপরিদর্শক -এসআই- রাজীব সিকদার জানান- নার্গিস আক্তার নামে একজন জমি সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ করেছেন। আমাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।  তবে পূজার ব্যস্ততার কারণে যেতে পারিনি। এখন ছুটিতে আছি- ছুটি শেষে আমি এসে  শ্রীঘ্রই ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জেনে জানাতে পারবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক

সাভারে আ.লীগ নেতার দখলে প্রবাসীর জমি।।

আপডেট সময় : 01:35:35 pm, Tuesday, 15 October 2024