Dhaka , Friday, 27 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জেলা গণঅধিকার পরিষদ উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কায়, ২ জন নিহত সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হাতীবান্ধায় পুলিশের হাতকড়া নিয়ে চম্পট: ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে জঙ্গল থেকে ফের ধরা চুরির আসামি দাওয়াত পাননি বীর প্রতীক আজিজুল হক: সাংস্কৃতিক কর্মীদের তীব্র ক্ষোভ ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নারী গুরুতর আহত স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রামে বীর শহীদদের প্রতি প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন মধুপুরে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাউজানের কদলপুর এলাকা হতে পরিত্যাক্ত অবস্থায় ০১টি দেশীয় তৈরী রিভলবার ও ০২ রাউন্ড তাজা ১২ বোরের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম দীর্ঘ এক যুগ আগের তিন হত্যা মামলায় পাটগ্রাম পৌর জামায়াত আমীর গ্রেপ্তার: পাঠানো হলো কারাগারে মির্জাপুরে অগ্নিকান্ডে দুই পরিবারের বসতঘর মালামাল পুড়ে ছাই: ০৫ বান্ডেল ঢেউটিন বিতরণ রূপগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মৌলভীবাজারে ২৬ মার্চে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে: মেয়র ডা. শাহাদাত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্ত। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে:- ডা. শাহাদাত হোসেন মধুপুরে যানজট নিরসনে রাস্তায় কাজ করছে ছাত্র দলের নেতৃবৃন্দ বাড়িতে গিয়ে জানলেন তিনি ২ সন্তানের জননী প্রেমিকের আত্মহত্যা পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি চমক হোটেলে মল ঢেলে তাণ্ডব ও ভাঙচুর: ২৪ ঘণ্টার মধ্যে বিচার না পেলে লালমনিরহাটে হোটেল ধর্মঘট নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৪ দোকান ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন হায়দার বর্জ্যের অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নয় মাস পর বিদ্যুৎ উৎপাদন শুরু ফতুল্লায় টিনসেট বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ লাখ টাকার ক্ষতি

বিপ্লবের সুফল পেতে বৈষম্য বিরোধীদের ঐক্যবদ্ধ হতে হবে- হেলালী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:45:58 am, Tuesday, 15 October 2024
  • 133 বার পড়া হয়েছে

বিপ্লবের সুফল পেতে বৈষম্য বিরোধীদের ঐক্যবদ্ধ হতে হবে- হেলালী।।

ইসমাইল ইমন
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।
   
জুলাইয়ে রক্তাক্ত বিপ্লবের সুফল পেতে হলে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও সাংবাদিকসহ সকল পক্ষকে মতভেদ ভুলে নিজেদের মধ্যে ঐক্য সংহতি বাড়াতে হবে।
১৪ অক্টোবর-সোমবার- বিকেল ৫টায় চট্টগ্রামের জামালখাঁনস্থ চেরাগী পাহাড় মোড়ে “জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে এক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এ কথা বলেন।  
এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনে শহীদ হওয়া সকলের স্মৃতিচারণা এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা।
আলোচনা সভার সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক কামরুল হুদা- এবং সভার যৌথ সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব এবিএম ইমরান ও খোরশেদ আলম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য প্রবীন সাংবাদিক মঈনুদ্দিন কাদেরী শওকত। তিনি তাঁর বক্তব্যে শহীদদের অবদান এবং দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। এছাড়াও তিনি বর্তমান প্রজন্মকে তাঁদের থেকে অনুপ্রাণিত হয়ে বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও নিউজগার্ডেন টুয়েন্টি ফোর এর প্রধান সম্পাদক ইসকান্দর আলী চৌধুরী। তিনি বলেন- শহীদদের ত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস। তাঁদের স্মরণে আমাদের কেবল শোক নয়- তাঁদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা উচিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ- সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি জাহিদুল করিম কচি- এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। তাঁরা সকলেই তাঁদের বক্তব্যে শহীদদের অবদানের কথা গভীরভাবে স্মরণ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য চট্টগ্রামের সমন্বয়ক আরিয়ান লেনিন, অপর্ণা চরণ স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আব্দুল হক এবং খুলশী থানা মহিলা দলের সভানেত্রী মনি আক্তার- সাংবাদিক এম ইসমাইল ইমন, সফিকুর রহমান,কাজী কমলা, খালেদা আক্তার ও সরোয়ার কামাল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষাংশে দোয়া মাহফিল পরিচালনা করেন নেজাম ইসলামী পার্টি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রব্বানী। তিনি শহীদদের আত্মার শান্তি কামনা করে দেশ ও জাতির মঙ্গল এবং সকলের জন্য ঐক্য ও শান্তি প্রার্থনা করেন।
এই স্মরণসভা দেশের ইতিহাসে শহীদদের অবদানকে পুনরায় স্মরণ করিয়ে দেয় এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাঁদের আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জেলা গণঅধিকার পরিষদ উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন।

বিপ্লবের সুফল পেতে বৈষম্য বিরোধীদের ঐক্যবদ্ধ হতে হবে- হেলালী।।

আপডেট সময় : 08:45:58 am, Tuesday, 15 October 2024