Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং খাগড়াছড়িতে ২০০ কোটি টাকার ইঞ্জিনিয়ারিং কলেজ, শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তনের আশা এমপি ওয়াদুদ ভূইয়ার সারাদেশে বাড়ছে তামাকের ব্যবহার: তবুও নেই উৎপাদন ও আমদানি বন্ধের দাবী নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি বরিশালে ডাকাতির চেষ্টায় ধারালো অস্ত্রসহ আটক ১: গত একমাসে ৪৭১টি অপরাধের ঘটনা নথিভুক্ত গাইবান্ধা ‎সাঘাটায় জ্বালানি তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম, গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন কাউখালীতে সড়ক দূর্ঘটনায় ৪জন আহত দুর্গাপূজার ছুটির আগেই পর্যটক মুখর কক্সবাজার, পাঁচ দিনে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা খাগড়াছড়িতে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি দুর্গম কাটারুংছড়ায় বৌদ্ধ বিহারের উন্নয়নে দীঘিনালা জোনের সহায়তা রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল দুর্গাপূজায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে ৬২ বিজিবি কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার ১ নম্বর পলাতক আসামি গ্রেপ্তার এক দেশ এক কিউআর এই স্লোগান সামনে রেখে মাদারীপুরে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬, ইয়াবাসহ আটক মাদক কারবারি নেত্রকোনার মোহনগঞ্জে রামকৃষ্ণ মন্দিরের পাশে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত উখিয়ায় টুপটুপ রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যু, মালিক-ম্যানেজারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল

ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া ফের হকারদের দখলে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:21:24 am, Monday, 15 July 2024
  • 693 বার পড়া হয়েছে

ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া ফের হকারদের দখলে।।

মোঃআবু কাওছার মিঠু 
  
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
  
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া এলাকার ফুটপাত ফের হকারদের দখলে চলে গেছে। উচ্ছেদ করার পাঁচ মাস পর এ অবস্থার সৃষ্টি হয়েছে। মহাসড়কের দুই পাশ দখল করে কাপড়- কসমেটিকস- ফলমূল- মাছ- শাক-সবজি- চায়ের দোকান- চটপটি ও ফুচকার দোকানপাট বসিয়ে হকাররা সহস্রাধিক দোকনে পণ্য কেনা-বেচা করছে। বিকেল থেকে রাত পর্যন্ত আরো জমজমাট হয়ে ওঠে কেনা-বেচা। স্থানে স্থানে রেন্ট-এ-কারের প্রাইভেটকারের স্ট্যান্ড থাকায় যানযট স্থায়ীভাবে রূপ নিচ্ছে। তাতে মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকায় যানযট লেগেই থাকে। এমন দৃশ্য প্রতিদিনের। গতকাল ১৫জুলাই সোমবার ফুটপাত ও মহাসড়ক দখল হওয়ায় দুইপাশেই যাত্রী ও মালবাহী গাড়ির দীর্ঘ যানজট দেখা যায়। তাতে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও পথচারীদের। 
গত ৩ ফেব্রুয়ারি মহাসড়কের যানজট নিরসন করতে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে মহাসড়ক দখল করে  অবৈধভাবে গড়ে ওঠা সহস্রাধিক দোকান পাট উচ্ছেদ করা হয়। কিন্তু স্থানীয় পুলিশ ও প্রভাবশালী নেতাদের ম্যানেজ করে হকাররা আবারো মহাসড়ক দখলে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।  
   
সরেজমিনে গিয়ে দেখা যায়- আগের মতোই ভুলতা পুলিশ ফাঁড়ির নিচে ফুটপাত ও মহাসড়ক দখল করে ইজিবাইকের স্ট্যান্ড। একটু সামনেই গাউছিয়া মার্কেট-১ এর পাশে ফুটপাত ও মহাসড়ক দখল করে কাপড়- কসমেটিকস- জুতা- আখের রসের দোকান- ডিমের দোকানপাট বসিয়ে হকাররা ব্যবসা করেছে। পাশেই গাউছিয়া মার্কেট-২ এর সামনে একই চিত্র দেখা গেছে। 
   
গাউছিয়া কাঁচাবাজারের সামনে আরো ভিড়। সেখানেও পূর্বের মতোই ফুটপাতে টং বসিয়ে অর্ধশতাধিক ফলের দোকানে কেনা বেচা চলছে। সেই সঙ্গে গাউছিয়া কাঁচা বাজারের সামনে গড়ে তুলেছে গাউছিয়া-মাধবদীর লেগুনা ও মিনিবাসের স্ট্যান্ড। গোলাকান্দাইল গোলচত্ত¡রে ও ফ্লাইওভারের নিচে মহাসড়ক দখল করে গোলাকান্দাইল-কুড়িল বিশ্বরোড প্রাইভেটকার ও সিএনজির অবৈধ স্ট্যান্ড। গোলাকান্দাইল গোলচত্ত¡রের পূর্বপাশে মহাসড়কের উপর বাস স্ট্যান্ডের স্থান দখল করে গড়ে তুলেছে পিকআপ স্ট্যান্ড। সাওঘাট স্ট্যান্ডে মহাসড়ক দখল করে ইজিবাইক ও সিএনজি স্ট্যান্ড করা হয়েছে। সাওঘাট স্ট্যান্ড থেকে গোলাকান্দাইল চৌরাস্তা পর্যন্ত ভ্যান গাড়ি দিয়ে  মহাসড়ক দখল করেছে চালকরা। আল-রাফি হসপিটাল- ইদ্রিস আলী প্লাজা- ভাই ভাই শপিং কমপ্লেক্সের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের বাস স্ট্যান্ডের স্থান দখল করে প্রাইভেটকার- সিএনজি ও ইজিবাইকের অবৈধ স্ট্যান্ড গড়ে তুলেছে তারা। 
   
পূর্বাচল গার্ডেন- মহোত্তম শপিং কমপ্লেক্স, নুরম্যানশন, আব্দুল হক সুপার মার্কেট ও তাঁতবাজারের সামনে মহাসড়ক দখল করে ৫শতাধিক অবৈধ দোকানপাট বসিয়ে কেন-বেচা চলছে প্রতিনিয়ত। এসকল দোকানপাট থেকে পুলিশ ও রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা প্রতিদিন ২শ টাকা থেকে ৫শ’ টাকা করে চাঁদা আদায় করছে। 
এ ব্যাপারে ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ মোল্লা বলেন- পুলিশ মহাসড়ক দখলমুক্ত রাখতে পুলিশ তৎপর রয়েছে। প্রতিনিয়তই অভিযান চলছে। অবৈধ দোকানপাট থেকে পুলিশ কোন রকম চাঁদা আদায় করে না। 
রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহা বলেন- হাইওয়ে পুলিশের সঙ্গে রূপগঞ্জ থানা পুলিশও মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে কাজ করে যাচ্ছে। মহাসড়ক দখল মুক্ত রাখতে বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। 
    
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন- ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়ার যানজট নিরসনে ফুটপাত দখলকারীদের উচ্ছেদ করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভার সিদ্ধান্ত অনুযায়ী মহাসড়কের অবৈধ দখলদারদের শিগগিরই উচ্ছেদ করা হবে।  
সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন- মহাসড়ক দখলদাররা যে দলেরই হোক কিংবা যত শক্তিশালীই হোক ছাড় দেওয়া হবে না। যাত্রীদের চলাচলের জন্য  মহাসড়ক দখলমুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং

ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া ফের হকারদের দখলে।।

আপডেট সময় : 11:21:24 am, Monday, 15 July 2024