Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এব্য চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ

পাবনায় জমি সংক্রান্ত বিরোধ দুইজনকে কুপিয়ে হত্যাচেষ্টা গ্রেপ্তার ২।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:06:20 am, Tuesday, 2 January 2024
  • 231 বার পড়া হয়েছে

পাবনায় জমি সংক্রান্ত বিরোধ দুইজনকে কুপিয়ে হত্যাচেষ্টা গ্রেপ্তার ২।।

পাবনা প্রতিনিধি।।
 
জমি সংক্রান্ত বিরোধ জেরে পাবনা সদর উপজেলার দুবলিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন আলী স্বপন ও মোজাহার আলী বিশ্বাস নামের দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার -১ জানুয়ারি-বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি-রওশন আলী।  
এর আগে রোববার -৩১ ডিসেম্বর-পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নের আরিয়া গোহাইলবাড়ি এলাকায় প্রকাশ্যে দিনের বেলায় হত্যাচেষ্টার ঘটনা ঘটে।
আহত শিক্ষক সুজন আলী স্বপন চরতারাপুরের টাটিপাড়ার মাহমুদ আলী খানের ছেলে এবং মোজাহার আলী সাদুল্লাপুর ইউনিয়নের পাটোয়া গ্রামের মৃত আজাহার আলী বিশ্বাসের ছেলে।
 গ্রেপ্তাররা হলেন- মালপাড়া চোকদারপাড়া গ্রামের মকছেদ প্রামাণিকের ছেলে মজিদ প্রামাণিক এবং একই গ্রামের মোজাই প্রামাণিকের ছেলে বাচ্চু প্রামাণিক।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, চরতারাপুরের মালপাড়ার চকদারপাড়ার মজিদ, শহিদ, লতিফ, মতিন ও ইকবাল হোসেনসহ অভিযুক্তদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার সকালে মোজাহার আলী বিশ্বাস তার সন্তান মোতালেব ও প্রতিবেশী সুজন আলী স্বপনকে সঙ্গে নিয়ে জমিতে কাজ করছিলেন। 
এসময় অভিযুক্তরা চাইনিজ কুড়ালসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে এবং তাদের কুপিয়ে হত্যা চেষ্টা চালায়। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যান। 
ঘটনাস্থল থেকে গুরুতর আহতাবস্থায় সুজন আলী স্বপন ও মোজাহার আলী বিশ্বাসকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সুজন আলী স্বপনের অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি-রওশান আলী বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান

পাবনায় জমি সংক্রান্ত বিরোধ দুইজনকে কুপিয়ে হত্যাচেষ্টা গ্রেপ্তার ২।।

আপডেট সময় : 05:06:20 am, Tuesday, 2 January 2024