Dhaka , Monday, 26 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাঁচ লাখ লোকের জন্য ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করছেন: ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ কমিশনার পাঁচবিবিতে এক দিনের ব্যবধানে ফের কোটি টাকার কালো বেলে পাথর উদ্ধার আটক ১ সরাইলে ১০ মাসে ১,১৫৮ আসামি গ্রেপ্তার, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার নাদিয়া পাঠান পাপন এমপির শুভেচ্ছা বিনিময় প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান ডিসি জাহিদের দীঘিনালায় কঠিন চীবর দানোৎসব ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, বিহারগুলোতে অনুদান দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন। নেত্রকোনার কেন্দুয়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩ নাদিয়া পাঠান পাপন এমপির শুভেচ্ছা বিনিময় কালিয়াকৈর এক ব্যবসায়ের কাছ থেকে ৫ লক্ষ টাকা সংবদ্ধ ছিনতাই করে এক চক্র ধর্মপাশায় ডোবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, পথে বসার শঙ্কায় মাছচাষি চমাশিহা মেডিকেল কলেজ অ্যালামনির পথচলা শুরু, প্রথম কমিটি ঘোষণা নজরুলের সাম্য ও মানবতার আদর্শে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বোয়ালখালীতে ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ের তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের সিএমপিতে ০৩ দিন মেয়াদী ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কোর্স ২০২৬’র শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার ইসলামী রাষ্ট্র বিনির্মাণে জনগণকে উজ্জীবিত করতে হবে: নেজামে ইসলাম পার্টি কক্সবাজারে ৭ হাজার ইয়াবা নিয়ে ময়মনসিংহ জেলার নারী গ্রেপ্তার ভারতে পাচারের আগেই উদ্ধার প্রায় কোটি টাকার ৩ কষ্টিপাথরের মূর্তি আটক ২ মধুপুরে চাড়ালজানী ফুটসাল ফুটবল টুর্নামেন্টের সিজন-২ অনুষ্ঠিত তরুণ ও করপোরেট পেশাজীবীদের মেলবন্ধনে ঢাকায় LCB-এর ‘Get-together 3.0’ আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা করলেন বারাক ওবামা পরীমনিকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছেন, ব্যক্তিটি কে? বার্সেলোনা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ: মেসি ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট অবরোধ-সংঘাতে পর্যটকশূন্য সাজেক, দিনে ক্ষতি দেড় কোটি টাকা।১০ দিন বন্ধ থাকলে ক্ষতি ছাড়াতে পারে ৫ কোটি টাকা, জীবিকা নিয়ে শঙ্কায় কয়েক হাজার পরিবার ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু ধর্মীয় অনুশাসন, আত্মশুদ্ধি ও ফানুস উৎসবের ঐতিহ্য

রাঙ্গুনিয়ায় ২ দিনে দু’জনকে পিষে মারল কাঠ বোঝাই চাঁদের গাড়ি।। 

  • Reporter Name
  • আপডেট সময় : 03:59:59 am, Tuesday, 2 January 2024
  • 680 বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় ২ দিনে দু'জনকে পিষে মারল কাঠ বোঝাই চাঁদের গাড়ি।। 

এম. মতিন চট্টগ্রাম ব্যুরো।। 
ইট পোড়ানোর মৌসুম শুরু হওয়ায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অদক্ষ চালকদের বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক অব্যবস্থাপনা ও উপজেলা প্রশাসনের গাফিলতির কারণে রাঙ্গুনিয়া মরিয়ম নগর চৌমুহনী- রানিরহাট ডিসি সড়কসহ উপজেলার আন্ত সড়ক গুলো এখন মরণফাঁদে পরিণত হয়েছে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে একের পর এক ঘটছে সড়ক দুর্ঘটনা। সড়কে ঝড়েছে তাজা প্রাণ।
গত শুক্রবার -৩০ ডিসেম্বর-রাতে উপজেলার রোয়াজারহাট এলাকায় মোটরসাইকেল নিয়ে দাঁড়ানোবস্থায় বেপরোয়া লাকড়ি বোঝাই চাঁদের গাড়ি পিষে মারল দৈনিক আমাদের সময় পত্রিকার রাঙ্গুনিয়া
মো. ইমরান হোসেন -২৮-নামে এক সাংবাদিক কে। এ ঘটনার ২দিন না পেরোতেই আজ -১ জানুয়ারি-সকল ৮ টার দিকে উপজেলার ২নং হোসনাবাদ ইউনিয়ন পূর্ব নিশ্চিন্তাপুর ফকির টিলা এলাকায় বেপরোয়া চাঁদের গাড়ি -জীপ-ধাক্কায় আবদুল কুদ্দুস -৪২- নামে আরেক ভ্যান চালক নিহত হয়েছেন।
নিহত আবদুল কুদ্দুস উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব নিশ্চিন্তাপুর গ্রামের মৃত হাফেজুর রহমানে ১ম পুত্র। পেশায় তিনি একজন ভ্যানচালক। 
এলাকাবাসী জানায়, নিহত দিনমজুর আবদুল কুদ্দুস পাহাড় থেকে জ্বালানি কাঠ সংগ্রহ ভানে করে নিয়ে এসে এলাকায় বিক্রি করে সংসার চালাতো। প্রতিদিন ন্যায় আজ সকালে কাঠ সংগ্রহের উদ্দেশ্য ভ্যান -টলি- গাড়ি নিয়ে বের হয়ে পাহাড়ের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির ‘ঢাকা গ-৯১৫ নাম্বারের একটি চাঁদের গাড়ি ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুল কুদ্দুস মারা যান। 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে নিশ্চিন্তাপুর  থেকে চন্দ্রঘোনাগামী একটি মাল বোঝাই চাঁদের গাড়ি বেপরোয়া গতিতে যাচ্ছিল। গাড়িটির বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তাঁরা। তবে চালক পালিয়ে গেলেও ঘাতক চাঁদের গাড়িটি আটক করে স্থানীয়রা।
অনভিজ্ঞচালক দিয়ে বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে দাবি করে স্থানীয়রা বলেন, ইট পোড়ানোর মৌসুম আসলেই রাঙ্গুনিয়ার সড়কগুলোতে কাঠ বোঝাই গাড়ির বেপরোয়া গতির দৌড় প্রতিযোগিতা শুরু হয়। ছোট- বড় অধিকাংশ যানবাহন পরিচালনা করছে অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালকেরা। অনেক ক্ষেত্রে শিশু কিশোরদেরও দেখা যায় গাড়ি চালাতে। ফলে একের পর এক সড়ক দুর্ঘটনায় দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল।
জসিম উদ্দিন নামে স্থানীয় এক ব্যাক্তির অভিযোগ উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বন বিভাগের উপর। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ, বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ ও ইছামতী রেঞ্জের আওতাধীন বিভিন্ন বিট অফিসের দায়িত্বরত কর্মকর্তাদের চোখের সামনেই দক্ষিণ রাঙ্গুনিয়া, বাঙ্গাল খালী, পার্বত্য চট্টগ্রাম থেকে কাঠ বোঝাই গাড়ি উত্তর রাঙ্গুনিয়াসহ রাঙ্গুনিয়ার ইটের ভাটা গুলোতে প্রবেশ করছে। প্রশাসন দেখেও না দেখার ভান করছে। সবাই  নিজেদের ধান্ধায় ব্যস্থ আছে। ফলে প্রশাসনের সঠিক নজরদারি ও প্রতিরোধ ব্যবস্থা না নেওয়ায় প্রায়শ ঘটছে দুর্ঘটনা। মরছে সাধারণ মানুষ।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ -ওসি-চন্দন কুমার চক্রবর্তী বলেন, নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচ লাখ লোকের জন্য ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করছেন: ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ কমিশনার

রাঙ্গুনিয়ায় ২ দিনে দু’জনকে পিষে মারল কাঠ বোঝাই চাঁদের গাড়ি।। 

আপডেট সময় : 03:59:59 am, Tuesday, 2 January 2024