অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর পলাশে উৎসব মুখর পরিবেশে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করা হয়েছে। বই উৎসবের উদ্বোধন করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল আলম।
পলাশে নতুন শিক্ষাবর্ষে বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। পলাশ উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসব পালন করা হয়েছে। জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম হচ্ছে বই। বই মানব জীবন যাএাকে সফলতার আলোকে আলোকিত করতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে সরকার। নতুন বছরের শুরুতে সরকার শিক্ষার্থীদের হাতে
নতুন বই হাতে দিয়ে নতুন সূর্য দেখছে। আগামীতে বাংলাদেশের এ শিশুরা গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ।
আজ সোমবার ২০২৪ সালের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পলাশ উপজেলার প্রতিটি বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরন উৎসব করা হয়।
পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরন উৎসব উদযাপন করা হয়েছে। ৬ষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালাদার।
নতুন কারিকুলামে র বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো। শিক্ষার্থীরা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে। শিক্ষার্থীরা দেশের একজন সু নাগরিক হিসেবে গড়ে উঠবে।
আওয়ামীলীগ সরকার গত নয় বছর ধরে নববর্ষের উপহার হিসেবে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন করে আসছে।
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বই হচ্ছে অতীত আর বর্তমানের বেঁধে দেয়া সাঁকো। বিনা মূল্যে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা ভবিষ্যত গড়ে তুলবে এটা সকলের প্রত্যাশা।
দেশের প্রতিটি শিক্ষার্থীর বই হোক নিত্য সঙ্গী। এই শিশুরা আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়বে বলে আমরা বিশ্বাস করি।
পাঠ্যপুস্তক উৎসবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।

























