Dhaka , Saturday, 18 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ), চট্টগ্রাম শাখার কার্যনির্বাহী কমিটি গঠিত পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি ফুটবল উন্মাদনায় লালমনিরহাট: ৩নং ওয়ার্ডে শুরু হলো বর্ণাঢ্য টুর্নামেন্ট লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযান: গাঁজা ও ডিজেলসহ মালামাল জব্দ লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন: অসুস্থতা দেখিয়ে দল থেকে পদত্যাগ সিদ্ধিরগঞ্জে হকারদের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ “লেসন ভিউ একাডেমি’র এসএসসি ও দাখিল পরীক্ষার্থী’র বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত” বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দেশ ও জাতির কল্যাণে চাইলেন দোয়া রায়পুরে অবৈধ জ্বালানি তেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা ও ৩৫০ লিটার তেল জব্দ। জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও ছাত্রদলের উপহার। মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রূপগঞ্জের দাউদপুরে নৌকার নির্বাচনি ক্যাম্পে হামলা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:15:09 am, Monday, 1 January 2024
  • 132 বার পড়া হয়েছে

রূপগঞ্জের দাউদপুরে নৌকার নির্বাচনি ক্যাম্পে হামলা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ।।

মোঃআবু কাওছার মিঠু 
রূপগঞ্জ-নারায়ণগঞ্জ-সংবাদদাতা।।
নারায়ণগঞ্জ-১-রূপগঞ্জ-আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের  নির্বাচনি ক্যাম্পে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল ১ জানুয়ারি সোমবার ভোরে উপজেলার দাউদপুর ইউনিয়নের তীরমারা জিন্দা লতিফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী শিকদার বলেন, গত সোমবার ভোরে রূপগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকের সমর্থক রুবেল, সাগর ও খোকনের নেতৃত্বে ১৫/১৬ সদস্যের একদল সন্ত্রাসী দা, রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে  ক্যাম্পে হামলা  চালিয়ে ভাংচুর, লুটপাট ও  অগ্নিসংযোগ করে। আগুনে চেয়ার, পোষ্টার, ব্যানার ও নির্বাচনী ক্যাম্প ভস্মীভূত হয়। 
  
এসময় হামলাকারীরা ক্যাম্পে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে পদদলিত করে। হামলাকারীরা চেয়ার ভাংচুর করে নির্বাচনি ক্যাম্পে পেট্রোল ছিটিয়ে অগ্নি সংযোগ করে ক্যাম্পে রক্ষিত নৌকা প্রতীকের পোষ্টার, ব্যানার ও ২০টি চেয়ার লুটে নেয়। 
রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব তোফাজ্জল হোসেন মোল্লা বলেন, সংসদ নির্বাচনকে প্রভাবিত করতে দাউদপুর ইউনিয়নের তীরমারা জিন্দা লতিফ মার্কেটের নির্বাচনী ক্যাম্পে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে। দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন খাঁন বলেন, আওয়ামীলীগের নির্বাচনী ক্যাম্পে অগ্নি সংযোগের ঘটনা দুঃখজনক। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তিনি দাবি জানান। 
এ ব্যাপারে দাউদপুর ইউনিয়ন বীর মুক্তিযেযাদ্ধা আহম্মদ আলী শিকদার বাদী হয়ে ১৬ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। 
রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  দাউদপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে

রূপগঞ্জের দাউদপুরে নৌকার নির্বাচনি ক্যাম্পে হামলা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ।।

আপডেট সময় : 10:15:09 am, Monday, 1 January 2024