
মামুন মিঞা, ফরিদপুর:
ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুর জেলা প্রশাসনের সভাকক্ষে ,জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহিদ হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও পৌর প্রশাসক মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, ফরিদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান,সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল সহ আরও অনেকে।
সভায় জেলার চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক বলেন, “উন্নয়ন কার্যক্রমের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। কোনো ধরনের গাফিলতি করা যাবে না।”
এ সময় বক্তারা ফরিদপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বের সাথে কাজ করার আহবান জানানো হয়। আসন্ন দূর্গা পূজা কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো প্রকারে অবনতি না হয় সেজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।
মাদক সমস্যা নিয়েও আলোচনা করেন বক্তারা,পূর্বের ন্যায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকলকে ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে পরামর্শ প্রদান করা হয়।
এছাড়া ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে জন্ম মৃত্যু নিবন্ধন ও টাস্ক ফোর্স কমিটির অপর সভা অনুষ্ঠিত হয়।

























