Dhaka , Wednesday, 26 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর… হ্যাটট্রিক জয়ের পর ৮ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের হার মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই সমুদ্রে জাহাজের নিরাপত্তা নিয়ে ডিওএস-এর সেমিনার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা নেত্রকোণার কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত বৈধ বিলেও দিতে হয় অবৈধ ‘কমিশন’! মাদারীপুর পরিবার পরিকল্পনায় ১৬ বছর ধরে অনিয়মের অভিযোগ পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে এমপির তাগিদ সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সঃ)-২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি’তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই বন্ধ ওটি, ঝুঁকিতে প্রসূতিরা চাড়ালজানী ব্রিজের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল পথচারী ও এলাকাবাসী মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা নূন্যতম কিউ-৩ জার্নালে গবেষণা পত্র প্রকাশ না পেলে পাবে না ফান্ড, আসতে পারে ইউজিসির নতুন নীতিমালা ভবনের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: দুর্গাপুরের শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩জন গ্রেফতার মধুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে পুলিশের অভিযানে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার বিমানবন্দরে সংবর্ধনায় কাঁদলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরী রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম প্রহার করে টাকা লুট রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি অনুমোদন, মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সবুজে সাজবে কলমাকান্দা, টেকসই পরিবেশ গড়তে পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকদের তথ্য প্রদান ও সেবা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না- ডেপুটি স্পিকার

৩ কোটি টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 08:54:53 pm, Friday, 18 July 2025
  • 141 বার পড়া হয়েছে
তৌহিদ বেলাল,
৩ কোটি টাকা মূল্যের ১ কোটি পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার হয়েছে। আনোয়ারা উপজেলায় বসতঘরে লুকিয়ে রাখা অবস্থায় ইয়াবার এই চালান জব্দ করে র‌্যাব।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে র‌্যাবের একটি দল চট্টগ্রামের আনোয়ারা উপজেলা দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে ওই অভিযান চালায়। এসময় মনোয়ারা বেগম (৪৩) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।
র‌্যাব-৭ এর মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীটি জানতে পারে- আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুদ করে বিক্রির প্রস্তুতি চলছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক তৎপরতায় র‌্যাব সদস্যরা বাড়ির মালিক আনোয়ার মাঝির স্ত্রী মনোয়ারা বেগমকে আটক করে।
পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে মনোয়ারার দেয়া তথ্য অনুযায়ী ঘরের বারান্দায় খাটের নিচে লুকিয়ে রাখা নীল ও কালো রঙের একটি ব্যাগ থেকে বিশেষ কৌশলে স্কচটেপে মোড়ানো ১০টি ইট সদৃশ প্যাকেট উদ্ধার করা হয়। যেখানে ছিল ১ লাখ পিস ইয়াবা, যার মূল্য ৩ কোটি টাকা।
র‌্যাব-৭ এর এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মনোয়ারা স্বীকার করেছেন, তিনি এবং তার পরিবারের একাধিক সদস্য দীর্ঘদিন ধরে কক্সবাজার-মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। পাইকারি ও খুচরো- দুইভাবেই চলে আসছিল এই বিপজ্জনক মাদক বাণিজ্য।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদক এবং আটক নারীকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১

৩ কোটি টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : 08:54:53 pm, Friday, 18 July 2025