Dhaka , Sunday, 19 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাসপাতালের চুরির রহস্য উদঘাটন: চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ পাইকগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত বর্ষায় জলাবদ্ধতা কমাতে চসিকের খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চট্টগ্রাম ওয়াসায় ২৩ বছরেও বাস্তবায়ন হয়নি বেগম জিয়া কর্তৃক ভিত্তি প্রস্তর স্থাপন করা প্রকল্প রামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর ইটভাটা শ্রমিক মিন্টু হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার লালমনিরহাটে হাম-রুবেলা প্রতিরোধে উদ্যোগ: টিকা পাবে দেড় লাখ শিশু শ্রীপুর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, ঝালকাঠিতে বেড়েছে লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ নলছিটি হদুয়া আইডিয়াল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কুড়িগ্রামে র‍্যাবের বড় সাফল্য: শোবার ঘরের খাটের নিচে মিলল ৭৬ কেজি গাঁজা, আটক ১ র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-৬, খুলনা এর যৌথ অভিযানে চকবাজারে’র চাঞ্চল্যকর সাজিদ হত্যার পলাতক আসামি সহযোগীসহ গ্রেফতার সিএমপি’র ডিবি(উত্তর) বিভাগের অভিযানে ০১টি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ আসামি গ্রেফতার প্রসঙ্গে চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী মীর হেলালের মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত শরীয়তপুরে ড্রামে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিকদের উপর হামলা মধুপুরে অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থার সম্মাননা প্রদান বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন চট্টগ্রামের মেয়েদের বিশেষ গুণ আছে – এমপি হুমাম পত্নী সামানজার খান বন্দরে চাঁদা না পেয়ে দুইজনকে কুপিয়ে আহত নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল লালমনিরহাটে ১৮ এপ্রিলের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ: গণকবর সংরক্ষণের দাবি বেতাগীতে গাছবোঝাই নছিম উল্টে  ঘটনাস্থলে একজন মৃত্যু। ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু পাইকগাছায় ‘উদয়ী-মধুরাজ’ বাজপাখি উদ্ধার; চলছে চিকিৎসা লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার

২২ বছর পর নিখোঁজ যুবতী যেভাবে ফিরে পেল ভাই

  • Reporter Name
  • আপডেট সময় : 07:44:07 pm, Tuesday, 5 April 2022
  • 284 বার পড়া হয়েছে

২২ বছর পর নিখোঁজ যুবতী যেভাবে ফিরে পেল ভাই

নোয়াখালী প্রতিনিধি।।
নিখোঁজের ২২ বছর পর ফারজানা আক্তার নামে এক যুবতী ফিরে পেলেন তাঁর ভাইকে।

গতকাল সোমবার (৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ক্যাম্পের (কোম্পানী কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন আনুষ্ঠানিক ভাবে ওই যুবতীকে তাঁর ভাইয়ের হাতে তুলে দেন।

এর আগে একই দিন রাত ১১টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল নোয়াখালীর সুধারাম থানার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে নিখোঁজ হওয়া ফারজানা আক্তারকে উদ্ধার করে।

সোমবার দিবাগত গভীর রাতে র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ক্যাম্পের (কোম্পানী কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,ভিকটিম ফারজানা আক্তার (ছদ্মনাম) গত ২২ বছর পূর্বে বাড়ী থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর ভিকটিমের পরিবার তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। ভিকটিমের পরিবার আশে পাশের বিভিন্ন লোকের মাধ্যমে জানতে পারে যে, তাঁর বোন মারা গেছে অথবা পাচারকারী লোকজন পাচার করেছে। গত শনিবার (২ এপ্রিল) ভিকটিমের ভাই মো.শহীদ উল্লাহ সুধারাম মডেল থানায় হাজির হয়ে একটি সাধারণ ডাইরি (জিডি) করেন। এরপর ভিকটিমের ভাই রোববার ৪ এপ্রিল সাধারাণ ডাইরিসহ র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর ক্যাম্পে হাজির হয়ে মৌখিক ভাবে অভিযোগ করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,অভিযোগের আলোকে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীতে ভিকটিমের আত্নীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪ ঘন্টার মধ্যে ভিকটিম ফারজানা আক্তারকে সুধারাম থানার সোনাপুর জিরো পয়েন্ট এলাকা থেহে উদ্ধার করে। ভিকটিমের ভাষ্যমতে জানা যায় সে তার ঠিকানা বলতে না পারায় বাড়িতে ফিরে আসতে পারে নাই। ঘটনাক্রমে এক ব্যক্তির মাধ্যমে গৃহপরিচারিকার কাজ নিয়ে এ যাবত রাজশাহী, চট্রগ্রাম ও নোয়াখালীতে ছিল। উদ্ধারকৃত ভিকটিম ও তার বড় ভাই শহীদ উল্লাহকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় পাঠানো হয়।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসপাতালের চুরির রহস্য উদঘাটন: চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ৩

২২ বছর পর নিখোঁজ যুবতী যেভাবে ফিরে পেল ভাই

আপডেট সময় : 07:44:07 pm, Tuesday, 5 April 2022