Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের মেয়েদের বিশেষ গুণ আছে – এমপি হুমাম পত্নী সামানজার খান

  • Reporter Name
  • আপডেট সময় : 12:04:53 pm, Sunday, 19 April 2026
  • 153 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর সহধর্মিণী ও একেএস খান কোং লি. এর ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান বলেছেন, ‘চট্টগ্রামের মেয়েদের কিছু বিশেষ গুণ আছে, এটা আমি বিশ্বাস করি। আর রাঙ্গুনিয়ার ‘প্রপিলিশন’ যদি আমরা দেখি ‘ফিফটি পার্সেন্ট’ কিন্তু মেয়েরা। আমাদের কিন্তু বড় একটি ‘অপর্চুনিটি’ যে আমরা সারা বাংলাদেশে রাঙ্গুনিয়াকে তুলে ধরতে পারবো। যে আমরা শিক্ষার দিক দিয়ে কতটুকু আগাইয়া আছি। আমার তোমাদের কাছে একটাই অনুরোধ, পড়াশোনা শেষ করবা পুরোটা। ইউনিভার্সিটি যাবা, ইউনিভার্সিটি শেষে বিয়েশাদি তো আছেই। কিন্তু সবাই নিজেদের একটা ক্যারিয়ার করবা।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের রফিকাবাদ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত রফিকাবাদ বালিকা বিদ্যালয়ের নবীনবরণ-বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা তিন বোন, কিন্তু আমার আব্বা-আম্মা সব সময় বলেন, উনারা খুবই ভাগ্যবান যে, উনারা তিনটা মেয়ে পেয়েছেন, ছেলে আফসোস নেই। আব্বা বলতেন, আমার তিন মেয়ে হচ্ছে ত্রিশটা ছেলের সমান। কারণ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা নারীরা-মেয়েরা পারেনা। তাই তোমাদের নিজেদের ক্যারিয়ার থেকে যেই ‘ইন্ডিপেন্ডেন্স’টা আসে, এটা কিন্তু কেউ কখনো দিতে পারে না। আমাদের বাবা- মায়েরা সন্তানদের শুধু একটা জিনিসই দিয়ে যাই জীবনে। সেটা হচ্ছে শিক্ষা। ঐ শিক্ষাটা নিয়েই কিন্তু পরবর্তীতে আমাদের জীবনটা গড়তে হয়।

তিনি আরও বলেন, আমি কিন্তু উঠে এসেছি ব্যবসায়ী পরিবার থেকে। তবে আমি আমার পরিবারের ব্যবসা দিয়ে শুরু করিনি। আমি লন্ডন থেকে যখন পড়াশোনা শেষ করে দেশে এসে নিজেই ব্যবসা শুরু করেছি। আমি আমার আব্বার কাছ থেকে কোন টাকা-পয়সা নিইনি। আমি নিজে ব্যংক থেকে টাকা লোন নিয়ে ব্যবসা শুরু করেছি। যেকারণে আমি নিজে কিছু করতে চাই। এবং গত পনেরো বছর বাংলাদেশে কাজ করে সফল হয়েছি। এটা কিন্তু আরেকটা উদাহরণ, যে মেয়েরা যদি কিছুতে মন দেয়, তাদের উদ্যোগ থেকে কেউ নড়াতে পারে না।

তিনি আরও বলেন, আমি আশা করবো, তোমরা ‘স্ট্রংলি’ ভাবে জীবনে আগাইবা, তাহলে তোমরা কিছুনা কিছু একটা হবা। তোমাদের পরিচয় হবে তোমাদের কাজের মাধ্যমে। ‘নট’ তুমি কার মেয়ে, কার সহধর্মিণী।

কেআরএম জিয়াউদ্দিন মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও কেআরএম সরফুদ্দীন মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে
উদ্বোধনী বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ইউনুচ মিয়া।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সি. সহসভাপতি ইউসুফ চৌধুরী, রানীরহাট ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি কে আর এম পিয়ার উদ্দীন মাহমুদ চৌধুরী, রাঙ্গুনিয়া ব্রিকফিল্ড সমিতির সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী খোকন।
বক্তব্য রাখেন, কেআরএম খায়রুদ্দিন মাহমুদ চৌধুরী, আবদুল মান্নান রনি, রেজাউল করিম সওদাগর, জাহেদুল আলম চৌধুরী, শাহেদ কামাল চৌধুরী, ওয়াকিল আহমেদ।

মানপত্র পাঠ করেন স্কুলের শিক্ষার্থী নুরুন্নেছা আক্তার ও বিদায়ী শিক্ষার্থী রূপা মনি।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মুসফিকা আলম।

পরে শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এবং পুরস্কার বিতরণশেষে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

চট্টগ্রামের মেয়েদের বিশেষ গুণ আছে – এমপি হুমাম পত্নী সামানজার খান

আপডেট সময় : 12:04:53 pm, Sunday, 19 April 2026