Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর ইটভাটা শ্রমিক মিন্টু হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 06:27:42 pm, Sunday, 19 April 2026
  • 106 বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত ‘ ইটভাটা শ্রমিক মিন্টু (৫০) হত্যা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ । তাদের কাছ থেকে নি’হতের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল রাত আনুমানিক ৮টা থেকে ১৮ এপ্রিল দুপুর ১২টা ৪৫ মিনিটের মধ্যে কোনো এক সময়ে রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডোমনন্দী এলাকায় শাহজাহান পাটোয়ারীর ধানক্ষেতে আব্দুর রহমান ওরফে মিন্টু (৫০) কে হত্যা করে দুর্বৃত্তরা। পরে লাশ
গুমের উদ্দেশ্যে ঘটনাস্থলেই ফেলে রাখা হয়।গতকাল ১৮ এপ্রিল শনিবার শাহজাহান পাটোয়ারীর ধানক্ষেত থেকে শ্রমিক মিন্টুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা বেগম( ৪২)বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পরপরই রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দীন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল জলিলের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ এপ্রিল রবিবার রায়পুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে রায়পুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার মূল দুই আসামি মোঃ মোস্তফা ওরফে হৃদয় (২৯) ও মোঃ সুমন (২৩) কে গ্রেফতার করা হয়।তাদের উভয়ের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব চরমটুয়া গ্রামে

গ্রেফতারের সময় উপস্থিত লোকজনের সামনে তাদের দেহ তল্লাশি করে হৃদয়ের কাছ থেকে নিহত মিন্টুর ব্যবহৃত একটি স্যামসাং গ্যালাক্সি এ-১৫ মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং সুমনের কাছ থেকে একটি মাইক্রোনেক্স এমএক্স-৫৫ বাটন ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর ইটভাটা শ্রমিক মিন্টু হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় : 06:27:42 pm, Sunday, 19 April 2026