Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

লালমনিরহাটে ১৮ এপ্রিলের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ: গণকবর সংরক্ষণের দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 12:01:30 pm, Sunday, 19 April 2026
  • 30 বার পড়া হয়েছে

চঞ্চল,

১৯৭১ সালের ১৮ এপ্রিল মহান স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হওয়া বীর সন্তানদের স্মরণে লালমনিরহাটে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শহরের সাহেবপাড়া গণকবর প্রাঙ্গণে ন্যাপ-কমিউনিস্ট পার্টির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

স্মরণসভায় বক্তারা ১৯৭১ সালের এই দিনের স্মৃতি চারণ করে জানান, ১৮ এপ্রিল রাতে হোমিওপ্যাথি চিকিৎসক ও রেলওয়ে কর্মকর্তা আব্দুল হাফিজ এবং তাঁর তরুণ পুত্র বেলাল সুজাসহ প্রায় ১০ জনকে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী। তাঁদের ওপর পৈশাচিক নির্যাতন চালিয়ে হত্যার পর মরদেহগুলো সাহেবপাড়ার এক পরিত্যক্ত স্থানে ফেলে রাখা হয়। পরবর্তীতে স্বজনরা জীবনের ঝুঁকি নিয়ে গোপনে তাঁদের সেই স্থানেই সমাহিত করেন, যা আজ সাহেবপাড়া গণকবর হিসেবে পরিচিত।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভার শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদ পরিবারের সদস্য জেলাল শফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ন্যাপ-কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট ময়েজুল ইসলাম ময়েজ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন ও গোকুল রায়সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সেদিনের ভয়াবহ স্মৃতি তুলে ধরেন। এসময় শহীদদের স্বজনরা ঐতিহাসিক এই গণকবরটি সরকারি উদ্যোগে স্থায়ীভাবে সংরক্ষণের দাবি জানান। বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস পৌঁছে দিতে এই গণকবরগুলো রক্ষা করা সময়ের দাবি।

সভায় অন্যান্যদের মধ্যে ন্যাপ-কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মধুসূদন রায় এবং যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক নবীন্দ্রনাথ রায় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

লালমনিরহাটে ১৮ এপ্রিলের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ: গণকবর সংরক্ষণের দাবি

আপডেট সময় : 12:01:30 pm, Sunday, 19 April 2026