Dhaka , Thursday, 4 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
২৬ মামলায় গ্রেপ্তার হয়ে ‘জেল খাটা’ গোলাম কিবরিয়া এবার সাময়িক বরখাস্ত হত্যাসহ একাধিক মামলায় আত্মসমর্পণ, আওয়ামী লীগের ১৪ নেতা কারাগারে কুমির সরিয়ে নেওয়ায় ক্ষোভ খাদেমের, মাজারের দিঘিতে ফিরিয়ে দেওয়ার দাবি ৩৮ বছর পর ফিরলেন স্বামী, রাগ ভাঙছে না স্ত্রীর বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪ জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার রামুর নবাগত ইউএনও জিল্লুর রহমানের সঙ্গে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় ৫ দিনব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ​ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্তৃক মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ সম্পন্ন রূপগঞ্জে কলেজ ছাত্রীকে অপহরণ প্রতিবেশীর হা’ম’লা’য় নবজাতক যমজ শিশুর মৃ’ত্যু’র অ’ভি’যো’গ, বিচার দাবিতে রায়পুরে মানববন্ধন অবশেষে রূপগঞ্জে দুই মহাসড়কের বিষফোঁড়া ময়লার ভাগাড় অপসারণ মানুষকে হয়রানি না করে সর্বোচ্চ সেবা দিতে হবে :- জহিরুল ইসলাম, এমপি আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় সম্ভব : মেয়র ডা. শাহাদাত হোসেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিতে নির্মিত “বাংলার ঈগল” ১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী : পানি সম্পদ মন্ত্রী আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে সরকারি সড়কের দুই পাশের গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি হাদি হত্যার বিচার দাবিতে মাঠে নামছে ইনকিলাব মঞ্চ, নতুন কর্মসূচি ঘোষণা হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না, দেশে মৃত্যু ছাড়াল ৬০০ মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হাতিয়াতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু নোয়াখালীতে বর্গাচাষীর ঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ, গর্ভবতী নারীসহ আহত ৬ বেতাগীর কাউনিয়ায় হামে আক্রান্তে এক শিশুর মৃত্যু  নোয়াখালীতে চার বাস কাউন্টারকে জরিমানা রূপগঞ্জে প্রবাসী হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সড়ক দুর্ঘটনায় রামু ফতেখাঁরকুল মন্ডলপাড়ার যুবক মারুফের মৃত্যু, এলাকায় শোকের ছায়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আউশনারা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাচ্ছেন এম. রতন হায়দার শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে ড্যাব- চট্টগ্রাম’র দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমির সরিয়ে নেওয়ায় ক্ষোভ খাদেমের, মাজারের দিঘিতে ফিরিয়ে দেওয়ার দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 01:41:50 pm, Thursday, 4 June 2026
  • 2 বার পড়া হয়েছে

ডিজিটাল রিপোর্ট,

বাগেরহাটের ঐতিহাসিক হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘি থেকে একমাত্র মিঠাপানির কুমির সরিয়ে নেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মাজারের প্রধান খাদেম। তিনি কুমিরটিকে দ্রুত আগের স্থানে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

তিন দিন আগে কুমিরের আক্রমণে এক শিশুর মৃত্যুর পর প্রশাসন ও বন বিভাগ কুমিরটিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত গ্রহণের পর বুধবার বন বিভাগের তত্ত্বাবধানে কুমিরটিকে খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়।

মাজারের প্রধান খাদেম ও সাবেক যুবদল নেতা ফকির তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “খানজাহান আলী (রহ.)–এর মাজার ও এই দিঘি সাড়ে পাঁচশ বছর ধরে আমাদের পরিবার দেখভাল করে আসছে। এটি বাগেরহাটের মানুষের একটি ঐতিহ্য ও সম্পদ। দুর্ঘটনা যেকোনো জায়গায় ঘটতে পারে, তাই বলে কুমিরটিকে সরিয়ে নেওয়া ঠিক হয়নি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “কোথাও দুর্ঘটনা ঘটলেই তো সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় না। তাহলে একটি দুর্ঘটনার কারণে শত বছরের ঐতিহ্যের অংশ কুমিরটিকে সরিয়ে নেওয়া কেন?”

তিনি আরও বলেন, দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা কুমির দেখতে আসেন। তাই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে কুমিরটিকে দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান তিনি। তার ভাষ্য, কুমিরের নিরাপত্তা ও দর্শনার্থীদের সুরক্ষায় প্রশাসনের সহযোগিতায় আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব।

অন্যদিকে, অনেক দর্শনার্থী জননিরাপত্তার স্বার্থে কুমির সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তাদের মতে, প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে আধুনিক নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করে ভবিষ্যতে কুমিরটিকে প্রদর্শনের ব্যবস্থা করা যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে মিঠাপানির কুমির অত্যন্ত বিরল। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ২০০০ সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল যে দেশের প্রাকৃতিক পরিবেশ থেকে মিঠাপানির কুমির বিলুপ্ত হয়ে গেছে। ফলে মাজারের দিঘির কুমিরগুলো বিশেষ সংরক্ষণমূল্য বহন করে।

করমজল বন্য প্রাণী ও কুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, প্রশাসনিক সহযোগিতা ও যথাযথ ব্যবস্থাপনা থাকলে ওই দিঘির একাংশে কুমির প্রজনন কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনাও রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন নদ-নদী থেকে কয়েকটি মিঠাপানির কুমির উদ্ধার হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল বলেন, মিঠাপানির কুমিরকে সুন্দরবনের লোনাপানির পরিবেশে ছাড়া হবে না। প্রাণীটির উপযোগী আবাসস্থল বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন জানিয়েছেন, কুমিরটির ভবিষ্যৎ অবস্থান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা পরে জানানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২৬ মামলায় গ্রেপ্তার হয়ে ‘জেল খাটা’ গোলাম কিবরিয়া এবার সাময়িক বরখাস্ত

কুমির সরিয়ে নেওয়ায় ক্ষোভ খাদেমের, মাজারের দিঘিতে ফিরিয়ে দেওয়ার দাবি

আপডেট সময় : 01:41:50 pm, Thursday, 4 June 2026