Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

শ্রীপুর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 06:26:00 pm, Sunday, 19 April 2026
  • 88 বার পড়া হয়েছে

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সামাজিক নানা সমস্যা যেমন মাদক, ইভটিজিং, সুদ, দাংগা এবং সামাজিক সহিংসতা প্রতিরোধে মাগুরার শ্রীপুর থানা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা দৃঢ় করার লক্ষ্যে নানা বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
১৯/০৪/২০২৬ ইং ​রবিবার সকাল ১০ ঘটিকায় শ্রীপুর থানা পুলিশের আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম সেবা। সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর থানার ওসি তদন্ত মোঃ আতাউর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ সিরাজুল ইসলাম, এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব দীপংকর ঘোষ। সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক / শিক্ষিকা , সাংবাদিক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।​বক্তারা সমাজে মাদক, ইভটিজিং এবং দাংগার মতো ক্ষতিকর প্রভাব তুলে ধরেন এবং এর প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় ভূমিকা ও সচেতনতার গুরুত্বারোপ করেন। বিশেষ করে তরুণদের এসব অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।এছাড়া ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা হ্রাসেও জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।​ পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন বলেন, মাগুরা জেলার শ্রীপুর উপজেলা একটি নিরাপদ এবং শান্তিময় এলাকা হিসেবে গড়ে তুলতে পুলিশ সদা তৎপর। কিন্তু এর জন্য প্রয়োজন জনগণের আন্তরিক সহযোগিতা। বিশেষ করে মাদক ও সুদের মতো সামাজিক ব্যাধি নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ সিরাজুল ইসলাম বলেন, অপরাধ দমনে পুলিশ কখনোই আপস করবে না। তবে পুলিশের সাথে জনসাধারণের সখ্যতা বাড়লে অপরাধ অনেক কমে আসবে।​অতিরিক্ত পুলিশ সুপার জনাব দীপংকর ঘোষ বলেন, “ট্রাফিক আইন মেনে চললে সড়কে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। আমরা চাই সকলে মিলে আইন মেনে চলি এবং শ্রীপুরকে নিরাপদ করি।​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তার বক্তব্যে সভার আয়োজন এবং উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং সকলকে ধন্যবাদ জানান।মতবিনিময় সভায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। এই উদ্যোগের মাধ্যমে শ্রীপুর উপজেলায় অপরাধ প্রবণতা হ্রাস এবং জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

শ্রীপুর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 06:26:00 pm, Sunday, 19 April 2026