Dhaka , Tuesday, 9 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, জব্দ প্রাইভেটকার চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শিগগিরই ৭ বছর পর উত্তর কোরিয়ায় শি জিনপিং, লালগালিচা সংবর্ধনা কিমের বাংলাদেশ সিরিজ চ্যালেঞ্জিং হবে : অস্ট্রেলিয়া অধিনায়ক বছরে ১ লাখ ৮০ হাজার বার পরিষ্কার করা হয় মসজিদে নববী নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে- মির্জা ফখরুল নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭ কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত ডেপুটি স্পিকারের উদ্যোগে ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল পুলিশ প্রটোকল ও সরকারি দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে ভূমি প্রতিমন্ত্রীর আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন জঙ্গল হতে কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী অপহরনের দুই ঘন্টার মধ্যে উদ্ধার, ৪ অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা লালমনিরহাটে বিশ্ব পরিবেশ দিবসের মানববন্ধন: নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও পরিবেশ আইন সংশোধনের দাবি রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারে’র শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার ২ দুই দশকের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের বাকি ৪ দিন : ভাইদের গোলের কীর্তি ব্যাংক সংস্কারে রাজনৈতিক সুশাসন জরুরি : তথ্যমন্ত্রী বিএসএফের ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পুশ ইনের চেষ্টা উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, আহত ৬

হিংসা দিয়ে কোন সমস্যার সমাধান হয়নি,যুদ্ধ মুক্ত বিশ্ব গঠনে মহাত্মা গান্ধীর দর্শন মানুষকে অনুপ্রাণিত করে – আইনমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 07:35:46 pm, Saturday, 2 October 2021
  • 321 বার পড়া হয়েছে

হিংসা দিয়ে কোন সমস্যার সমাধান হয়নি,যুদ্ধ মুক্ত বিশ্ব গঠনে মহাত্মা গান্ধীর দর্শন মানুষকে অনুপ্রাণিত করে: আইনমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে নবরুপায়িত গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের উদ্বোধন করা হয়েছে। এর আগে, অতিথিরা গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, নবরূপায়িত গান্ধী স্মৃতি যাদুঘর উদ্বোধন ও পরিদর্শন করেন।

শনিবার (২ অক্টোবর) বিকাল ৪ টার দিকে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি।

এ সময় আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন,১৯৪৬ সালে মহাত্মা গান্ধী নোয়াখালীর সুধামপুর গ্রামে পৌঁছার পর গান্ধীজি ঘোষণা দিয়ে ছিলেন আমি সর্ব অর্থে বাঙ্গালী হয়ে গেছি আজ। তার এ কথাটা দাঙ্গা পিড়িত মানুষের মন জিতে নিয়ে ছিল। গান্ধীর সম্পর্কে অবাধ শ্রদ্ধা আজো দেখা যায় এ অঙ্গনে। আসলে এর পিছনে ছিল সাহস।বাঙ্গালী না হয়েও গান্ধীজি যা দেখাতে পেরে ছিলেন। এমন সাহসের অনেক নজির আজো অকোচিত রয়ে গেছে বাংলার ইতিহাসে।

মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মবার্ষিকী, আন্তর্জাতিক অহিংসা দিবস এবং নবরূপায়িত গান্ধী স্মৃতি যাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অহিংসা, সত্যাগ্রহ এবং মহাত্মা গান্ধী বিষয়ক আলোচনা সভায় কথা বলেন।

মন্ত্রী বলেন, সে সময় মুসলিম লীগ নেতারা পরিকল্পিত ভাবে অপপ্রচার চালাতে থাকেন যেন মহাত্মা গান্ধীকে নোয়াখালী থেকে বিতাড়িত করা যায়। মুসলিম লীগ সমর্থিত পত্রিকা গুলো তাকে বিচ্ছিন্ন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যঙ্গ সহকারে খবর পরিবেশন করা হত। মুসলিম লীগের এসব কুপ্রচারণায় গান্ধীজি মোটেও বিচলিত হননি। হিংসা থেকে দূরে রাখাই ছিল মহাত্মা গান্ধীর অন্যতম মূলমন্ত্র।
তিনি আরো বলেন,আজ সারা বিশ্বে সম্প্রদায় সম্প্রদায় জাতিতে জাতিতে যে বিদে¦ষ, হিংসা ছড়িয়ে পড়েছে তা থেকে মানবজাতীকে রক্ষা করতে মহাত্মা গান্ধীর অহিংস বাণী প্রেরণা যোগায়। হিংসা দিয়ে পৃথিবীতে কখনোই কোন সমস্যার সমাধান হয়নি। তাই সংঘাত মুক্ত সমাজ,সংঘাত মুক্ত পৃথিবী, যুদ্ধ মুক্ত বিশ্ব গঠনে মহাত্মা গান্ধীর দর্শন মানুষকে বহুল ভাবে অনুপ্রাণিত করে। স্বাভাবিক অস্ত্রের বিপরীতে অহিংস অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে অহিংসা সৃষ্টি করে, ধ্বংস করেনা।

গান্ধী আশ্রম ট্রাস্টের সভাপতি বিচারপতি সৌমেন্দ্র সরকারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমিন এমপি, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি, অরোমা দত্ত এমপি, বাংলাদেশে জাতিসংঘের অন্তবর্তীকালীন প্রতিনিধি তৌম পউতিআইনেন, নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম, পুলিশ সুপার এসপি মো. শহীদুল ইসলাম প্রমূখ।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত

হিংসা দিয়ে কোন সমস্যার সমাধান হয়নি,যুদ্ধ মুক্ত বিশ্ব গঠনে মহাত্মা গান্ধীর দর্শন মানুষকে অনুপ্রাণিত করে – আইনমন্ত্রী

আপডেট সময় : 07:35:46 pm, Saturday, 2 October 2021