Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল ‎গাইবান্ধায় এলজিইডির বাস্তবায়নে খানাখন্দের রাস্তা ফিরে পেল প্রাণ ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘদিন পর সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত মাদারীপুর সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী সন্ত্রাস ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা, শিক্ষা ও সমাজসেবায় প্রশংসিত মোঃ কাউছার ভূঁইয়া

রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার ২

  • Reporter Name
  • আপডেট সময় : 07:36:04 pm, Sunday, 7 June 2026
  • 103 বার পড়া হয়েছে
মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
রূপগঞ্জ উপজেলা নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফল উৎসব অনুষ্ঠানে হামলা চালিয়ে প্যান্ডেল, চেয়ার, টেবিল ও মঞ্চ ভাংচুরের ঘটনায় ২০জনকে নামীয় ও অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামি করে গতকাল ৭জুন রবিবার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জাকির হোসেনের ছেলে নিলয় (২১) ও আমজাদ হোসেনের ছেলে রাজু মিয়াকে (১৯) গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনার পর থেকে দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি, হাটাবো, কালনী, দাসেরকান্দীসহ আশপাশের গ্রামে পুরুষ শূন্য হয়ে পড়েছে। নারী ও শিশুরা রয়েছে আতঙ্কে।
পুলিশ জানায়, গত ৬জুন শনিবার রূপগঞ্জ উপজেলা নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফল উৎসব অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী আসার আগেই হামলা চালিয়ে মঞ্চ ভাংচুর করা হয়। শনিবার বিকেল ৩টার দিকে মোটরসাইকেলের বহর নিয়ে হেলমেট পরিহিত ১০০-১৫০ সদস্যের একদল যুবক রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, চাপাতি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা ফল উৎসবের নির্মিত প্যান্ডেল, চেয়ার, টেবিল ও মঞ্চ ভাংচুর করে। এছাড়া হামলাকারীরা মঞ্চে থাকা ৪টি সাউন্ডবক্স, মাইক, মাইকের ব্যাটারি ও মৌসুমী ফল লুটপাট করে নিয়ে যায়।
হামলায় আহত রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি (২৭), যুগ্ম আহবায়ক রাবেয়া আক্তার (২৫), নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল রাজ (৪০), সদস্য দপ্তর সেল সাখাওয়াত হোসেন তারেককে (২৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার ঘটনায় রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি বাদী হয়ে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী এলাকার আব্দুল কাদিরের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ (৩৮), শিমুলিয়া এলাকার নাছির মোল্লার ছেলে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ সম্পাদক মারুফ মোল্লা (৩৫), নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ সম্পাদক মাইনুল ইসলাম সুরুজ (৩২), মেজবাহ উদ্দিনের ছেলে ও দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল পাশা (৩৭), শিমুলিয়া এলাকার ইসলাম হিরার ছেলে তারেক মিয়া (৩২), সাইফুল হিরার ছেলে রাজু হিরা (২৩), আজমত আলীর ছেলে নাজমুল (৩০), বিড়ল বাড়ী এলাকার জামাল উদ্দিনের ছেলে সোহাগ (২৮), দেবই এলাকার আব্দুল লতিফের ছেলে নাইম আহম্মদ (৩২), গোবিন্দপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে রাজু (১৯), জাকির হোসেনের ছেলে নিলয় (২১), দুয়ারা এলাকার সুরুজ মিয়া (৩৩), কালনী এলাকার আসিফ (২৮), রহিলা এলাকার মঞ্জুর হোসেন (৩০), রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো নামাপাড়া এলাকার সবুজ (৪০), মোক্তার (৪২), ফারুক (৩৫), বেলু মিয়ার ছেলে রহিম (২১), আনোয়ার আলীর ছেলে নাদিম (২৫), বকুল মিয়ার ছেলে জিলানীকে (২৫) নামীয় ও ৮০-১০০ জনকে অজ্ঞাত আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এনসিপির ফল উৎসবে হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে।
 এজাহার নামীয় দুই জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তবে ঘটনায় জড়িত নয় এমন কাউকে পুলিশ গ্রেফতার করবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার ২

আপডেট সময় : 07:36:04 pm, Sunday, 7 June 2026