Dhaka , Tuesday, 22 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সামাজিক ও মানবিক সংগঠন ‘এমআরটি ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত রাইহান ইসমাইল প্রথমবার রজনীকান্তের সিনেমায় বিদ্যা, সিগারেট হাতে ফার্স্ট লুকেই চমক পাইকগাছায় ১২শ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন টেস্ট ক্রিকেটে সেরা ৫ দলীয় সংগ্রহ বাল্যবিবাহ রোধে নতুন অঙ্গীকার, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ‘বাল্যবিবাহমুক্ত’ ঘোষণা অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ যদুনন্দী ইউপি চেয়ারম্যানের বক্তব্যের ভিডিও ভাইরাল, অস্বীকার করে বললেন—‘ভিডিও এডিট করা’ দুপুরে ঘরের দরজা বন্ধ, সন্দেহে গিয়ে দেখা গেল গলায় ফাঁস দেওয়া বৃদ্ধের মরদেহ পাইকগাছায় ৪ লাখ চিংড়ি পোনা জব্দ; শিবসায় অবমুক্ত পাইকগাছায় কমিউনিটি ওয়াটার ব্যাংক হস্তান্তর নারীকে নিয়ন্ত্রণ করাই কি সংস্কৃতি: রাহুল গান্ধী ডলার-রুপির বিপরীতে শক্তিশালী টাকা, এখন কত? লংমার্চে গিয়ে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী ইবিতে জব কর্নার-২ চালু: সন্তুষ্ট শিক্ষার্থীরা, জানালেন আরও দাবি ফরিদপুরের চরভদ্রাসনে নজরুল বৎসর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সখিপুর থানার সখিপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান রাজীব সরদার জনপ্রিয়তার শীর্ষে প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার টিমের করণীয় বিষয়ে জেলা পুলিশের সভা সোনারগাঁওয়ে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই, আহত ২ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু চাষাড়ায় শুভ হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জে হাইকোর্টের বিচারপতির আদালত পরিদর্শন কারাগারে বন্দিদের মাদকবিরোধী সচেতনতা ও গার্মেন্টস প্রশিক্ষণ শীতলক্ষ্যায় খণ্ডিত মরদেহের অংশ দেখার পরও উদ্ধার হয়নি চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ মাদকসম্রাজ্ঞী আটক- অন্য একজনকে মাদক মামলায় ৬ মাসের সাজা- সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ২ রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা

বিএসএফের ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পুশ ইনের চেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 02:34:41 pm, Sunday, 7 June 2026
  • 103 বার পড়া হয়েছে

লালমনিরহাট জেলা প্রতিনিধি,

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে এক ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। তবে স্থানীয় সীমান্তবাসী ও বিজিবির কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৫৫ নম্বর প্রধান পিলারের ৫ নম্বর উপ-পিলারসংলগ্ন এলাকায় ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর ১৫৬ ব্যাটালিয়নের দাউয়াকামারী ক্যাম্পের একটি টহল দল সীমান্তের কাঁটাতারের গেট খুলে আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিএসএফ সদস্যরা ওই যুবককে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় তারা লাঠিসোটা নিয়ে প্রতিবাদ জানালে বিএসএফ সদস্যরা চাপে পড়ে যায়। একই সঙ্গে স্থানীয়রা দ্রুত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে খবর দেন।

খবর পেয়ে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের কালীরহাট ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকৃত ব্যক্তির আচরণ ও কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হয়।

বিজিবি সদস্যরা ওই যুবককে সীমান্তের শূন্যরেখায় ফিরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এরপরও বিএসএফ সদস্যরা তাকে আবার বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয় জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে বিএসএফ শেষ পর্যন্ত ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কালীরহাট ক্যাম্পের এক দায়িত্বশীল বিজিবি কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি ভারতের দাউয়াকামারী ক্যাম্পের বিএসএফ কমান্ডারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার জন্য বিএসএফকে বার্তা দেওয়া হয়েছে। ঘটনার পর আজিজপুর সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সামাজিক ও মানবিক সংগঠন ‘এমআরটি ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত রাইহান ইসমাইল

বিএসএফের ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পুশ ইনের চেষ্টা

আপডেট সময় : 02:34:41 pm, Sunday, 7 June 2026