
নুর মুহাম্মদ, কক্সবাজার:
বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারি মো. আলী (২৭)কে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
টেকনাফ থানার কেরুনতলীতে রবিবার (৮ জুন) দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
আটক মো. আলী টেকনাফ সদরের জাহাঁলিয়াপাড়ার মো. হোসেনের ছেলে।
সোমবার (৮ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
























