
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে ফুটপাত দখল ও যানজট সৃষ্টিকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী বাসস্ট্যান্ড মোড় থেকে কাচারি সড়ক মোড় পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এ সময় অবৈধভাবে দোকান বসিয়ে ফুটপাত দখল করে যানজট সৃষ্টির অপরাধে মোট ৫টি মামলায় ৫ জনকে অভিযুক্ত করা হয়। তাদের কাছ থেকে ১১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, দণ্ডবিধি আইন ১৮৬০ এর ২৯১ ধারা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২(১) ধারা অনুযায়ী এ শাস্তি প্রদান করা হয়। তবে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।
ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

























