Dhaka , Thursday, 16 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল তুরাগের আকস্মিক পানি বৃদ্ধি রুখে কৃষকের স্বস্তি: রাতভর বাঁধ নির্মাণে রক্ষা পেল হাজারো বিঘা ফসল নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর  সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক রূপগঞ্জে কিশোরীর আত্মহত্যা উদঘাটন করতে পারেনি পুলিশ রূপগঞ্জে ৪২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাপেন্ডিসাইটিস: অবহেলা বয়ে আনতে পারে মারাত্মক ঝুঁকি পহেলা বৈশাখে উৎসবে ভাসলো রায়পুর: বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩-কে স্বাগত। কালীগঞ্জে র‍্যাবের ঝটিকা অভিযান: গোয়ালঘর থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ২ পাইকগাছায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন : প্রতিমন্ত্রী আড়াইহাজারে মাদ্রাসার ঝুঁকিপূর্ণ বাউন্ডারি দেয়াল, আতঙ্কে শিক্ষার্থী ও পথচারী ঐতিহ্যের বর্ণিল আবহে পহেলা বৈশাখ: মঙ্গল শোভাযাত্রায় নবযাত্রার স্বপ্নে ঢাকাবাসী এই বিশ্ববিদ্যালয় আমার অন্তরের অত্যন্ত কাছের, কারন আমার বাবা-মা দুজনই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন: নববর্ষে চবিতে মীর হেলাল শ্রীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর বর্ণিল আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে পহেলা বৈশাখ উদযাপন রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হাতীবান্ধা ও নাগেশ্বরী সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে পৌনে ২ লাখ টাকার মালামাল জব্দ মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি আনন্দ উৎসবে বোয়ালী ইউনিয়নে পহেলা বৈশাখ উদযাপন

স্বাস্থ্যসেবায় গতি আনতে ঢাকা মেডিকেলে ৫০০ গাড়ি প্রয়োজন: মেঘনা আলম

  • Reporter Name
  • আপডেট সময় : 01:34:56 am, Wednesday, 25 February 2026
  • 23 বার পড়া হয়েছে

মাহবুবুর রহমান (শান্ত),

হাদি হত্যার বিচার দাবিতে পুলিশের নির্যাতনের শিকার মহিউদ্দিনসহ অন্যান্য আহতদের দেখতে গিয়ে দেশের শীর্ষ চিকিৎসাকেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এর ভয়াবহ যানবাহন সংকটের চিত্র সামনে আনলেন আন্তর্জাতিক রাজনৈতিক প্রশিক্ষক ও পরিবেশকর্মী মেঘনা আলম।

হাসপাতালের পরিচালক আসাদ সাহেবের সঙ্গে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনায় তিনি জানতে পারেন—প্রায় ৭,৫০০ জন কর্মী (চিকিৎসকসহ) কর্মরত থাকলেও সরকারি যানবাহন সুবিধা রয়েছে মাত্র একজনের জন্য—পরিচালক। চিকিৎসক ও অন্যান্য স্টাফদের জন্য কোনো সরকারি গাড়ির ব্যবস্থা নেই।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুমূর্ষু ও জটিল রোগীদের শেষ আশ্রয়স্থল এই হাসপাতাল। প্রতিদিন প্রায় ১০,০০০ থেকে ১২,০০০ রোগী চিকিৎসা নিতে আসেন এবং সার্বিকভাবে প্রায় ৫০,০০০ রোগীকে সেবা প্রদান করা হয়। বেড সংকট ও জনবল ঘাটতি সত্ত্বেও দুর্ঘটনা কিংবা রাজনৈতিক সহিংসতার শিকার রোগীদের ফিরিয়ে না দিয়ে শেষ চেষ্টা পর্যন্ত চিকিৎসা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।
মেঘনা আলম বলেন, জরুরি অপারেশন, ওষুধ সরবরাহ বা চিকিৎসকদের দ্রুত উপস্থিতির জন্য পর্যাপ্ত যানবাহন না থাকলে অনেক সময় নির্মম বাস্তবতা তৈরি হয়—“ডাক্তার আসার আগেই রোগী মারা গেছে।” শুধুমাত্র অ্যাম্বুলেন্স দিয়ে সব পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের প্রধান সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও সেবাকর্মীদের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা না থাকা অত্যন্ত দুঃখজনক। অথচ অন্তর্বর্তী সরকার নিজেদের সুবিধার জন্য কোটি কোটি টাকার গাড়ি কিনেছে—এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আলোচনার পর তিনি ব্যক্তিগত উদ্যোগে ২–৩টি স্বল্পমূল্যের প্রাইভেট কার বা বড় গাড়ি সংগ্রহের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন, যাতে জরুরি সেবা কার্যক্রম কিছুটা হলেও সচল রাখা যায়। পাশাপাশি নতুন সরকারের প্রতি তার স্পষ্ট আহ্বান—অবিলম্বে ঢাকা মেডিকেলের জন্য অন্তত ৫০০টি সরকারি যানবাহন বরাদ্দ দিতে হবে।
মেঘনা আলমের ভাষায়,
“গুটি গুটি পায়েই পথ চলা শুরু হয়। সেই পথ ধরেই একদিন বাংলাদেশ সত্যিকারের মানবিক রাষ্ট্রে পরিণত হবে।”

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক

স্বাস্থ্যসেবায় গতি আনতে ঢাকা মেডিকেলে ৫০০ গাড়ি প্রয়োজন: মেঘনা আলম

আপডেট সময় : 01:34:56 am, Wednesday, 25 February 2026