
লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখতে যেতে নিষেধ করায় স্ত্রী মরিয়ম বেগম কে (২২) বেধড়ক পিটিয়ে হাত পা ভেঙ্গে দেওয়া বীরপুরুষ জহির হোসেন (২৮) এখন পুলিশের খাঁচায় বন্দি।গত ২০ জুলাই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেখানে দেখা যায় স্ত্রী মরিয়ম বেগম নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীকে বাপ ডাকা শুরু করে তারপরও তাকে পিটিয়ে হাত পা ভেঙে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
বিষয়টি রামগঞ্জ থানা পুলিশের নজরে আসলে তাৎক্ষণিকভাবে গুরুত্ব সহকারে তদন্ত শুরু করা হয়। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরীর সার্বিক নির্দেশনায় এএসআই মহিউদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অভিযুক্ত জহির হোসেনকে সোমবার রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত জহির হোসেন উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্ম পাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান , অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।, নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা ও সকল ধরনের অপরাধ দমনে আমরা সর্বদা কঠোর অবস্থানে রয়েছি এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


























