Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন। লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা

সুবর্ণচর হাসপাতালের ভূমি দাতাদের দখলে অন্যের জমিতে হাসপাতাল

  • Reporter Name
  • আপডেট সময় : 07:46:37 pm, Sunday, 21 September 2025
  • 57 বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি :
দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটাতে অবশেষে পরিমাপ হলো সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জমি। রোববার সকালে সুবর্ণচর উপজেলা এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার মোস্তফা কামালের নেতৃত্বে এ পরিমাপ অনুষ্ঠিত হয়। এতে নোয়াখালী জেলা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি জসিম উদ্দিন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে  উপস্থিত ছিলেন।
পরিমাপ কাজে সাবেক দিয়ারা খতিয়ান অনুযায়ী দেখা যায়, ১৯৭৪ সালে দলিল মূলে হাসপাতালকে দান করা ৬ একর ভূমির একটি বড় অংশ এখনো দাতাদের দখলে রয়েছে। দাতাদের উত্তরাধিকারীরা দখলকৃত ওই ভূমিতে দোকানপাট ও স্থায়ী বসতভিটা নির্মাণ করে ভোগ দখল করছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালের জায়গা দাতাদের দখলে থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতা এবং প্রভাবশালীদের সাথে যোগসাজশের কারণে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। বরং হাসপাতাল নিজেদের মূল জমি হারিয়ে অন্যের মালিকানা ভূমি দখল করে বহুতল ভবন নির্মাণ করেছে।
মো. ইব্রাহিম খলিল নামে এক ভুক্তভোগী জানান, “১৯৭৪ সালে তিনজন দাতা তিনটি দলিল মূলে মোট ৬ একর জমি হাসপাতালকে দান করেন। সেই সময়ের দিয়ারা খতিয়ান ও দলিল অনুযায়ী সরকারি জমি খুঁজে দেখলে এখনো সরকারের ৬ একর জমি পাওয়া সম্ভব। কিন্তু সরকারি লোকজন সেটা না করে ২০১২ সালে পুলিশ প্রশাসন দিয়ে অবৈধভাবে আমাদের জমি দখল করেছে। কারণ আমরা তখনকার রাজনৈতিক সরকারের বিরোধী দলের সমর্থক ছিলাম। অথচ দাতারা আওয়ামী লীগ করতো, মুক্তিযোদ্ধা ছিল। ফলে দাতাদের দখলে থাকা সরকারি জায়গা উদ্ধার না করে আমাদের বৈধ জমিই দখল করে নিয়েছে হাসপাতাল। আমরা বর্তমান সরকারের কাছে তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার চাই।”
উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুল বারী বাবলু বলেন, সরকারি হাসপাতালের জমি দখল ইস্যুতে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। দাতাদের দখলে থাকা সরকারি জায়গা উদ্ধার না করে অন্যের মালিকানার জমি দখল করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্ত করে এ সমস্যার সুষ্ঠু সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীজানুর রহমান জানান, জমিজমা বিষয় সংক্রান্ত আমার জানাশোনা নেই, হাসপাতালের জমিদাতাদের সাথে মামলা মোকাদ্দমা চলে আসছিল। বিষয়টি সিভিল সার্জন ও জেলা প্রশাসকের হস্তক্ষেপে আজকে পরিমাপ করেছে উপজেলা প্রশাসন। পরিমাপের কাগজ হাতে এলে পরবর্তী বিষয় বলা যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

সুবর্ণচর হাসপাতালের ভূমি দাতাদের দখলে অন্যের জমিতে হাসপাতাল

আপডেট সময় : 07:46:37 pm, Sunday, 21 September 2025