Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

সুন্দরবন ব্যবস্থাপনায় বনজীবিদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:51:43 am, Tuesday, 13 February 2024
  • 238 বার পড়া হয়েছে

সুন্দরবন ব্যবস্থাপনায় বনজীবিদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।।

মোঃ রুবেল খান
মোংলা বাগেরহাট।।
সুন্দরবন রক্ষায় সরকারের পদক্ষেপসমুহকে ইউনেস্কো প্রশংসা জানিয়েছে। ইউনেস্কোর এই প্রশংসার স্বচ্ছ বাস্তবায়ন দেখতে চাই। বনজীবি জনগোষ্ঠি চরম দুর্ভোগের শিকার হচ্ছে। বনের উপর যাদের জীবন-জীবিকা বন ব্যবস্থাপনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের আমরা গর্বিত অভিভাক। সুন্দরবন রক্ষায় আমরা ব্যর্থ হলে ভবিষ্যত প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। 
সোমবার-১২ ফেব্রুয়ারি-বিকেলে সুন্দরবনের পূর্ব ঢাংমারিতে ধরিত্রী রক্ষায় আমরা-ধরা-সুন্দরবন রক্ষায় আমরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার আয়োজিত সুন্দরবন দিবস-২০২৪ উপলক্ষে বনজীবি সমাবেশে বক্তারা একথা বলেন।
সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটার পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ’র সভাপতিত্বে বনজীবি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাস্ট্রের টেম্পল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ধরিত্রী রক্ষায় আমরা-ধরা-এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. জিয়াউদ্দিন আহমেদ। 
বনজীবি সমাবেশে প্রধান বক্তা ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা-ধরা-এর কেন্দ্রিয় সদস্য সচিব ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর্নেল-অব:-মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক, উপকূল ও সুন্দরবন রক্ষা আন্দোলনের সমন্বয়কারী সাংবাদিক নেতা নিখিলি ভদ্র, ঢাংমারি ফরেস্ট অফিসের ষ্টেশন কর্মকর্তা মহসিন আলী, ধরিত্রী রক্ষায় আমরা-ধরা-বাগেরহাটের নেতা সৈয়দ মিজানুর রহমান, সাংবাদিক নেত্রী শাকিলা পারভীন রুমা, পরিবেশকর্মী সাংবাদিক নেতা মেজবাহ উদ্দিন মান্নু, শরণখোলা প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন লিটন, পরিবেশকর্মী সাংবাদিক কৌশিক দে বাপী, সাংবাদিক নেতা হেদায়েত হোসেন, বানীশান্তা কৃষিজমি রক্ষা আন্দোলনের নেতা সত্যজিৎ গাইন, কৃষক নেতা হিরন্ময় রায়, পরিবেশকর্মী সাংবাদিক আহসান টিটু, এম এ সবুর রানা, শফিকুল ইসলাম খোকন, আরিফুর রহমান, নদীকর্মী হাছিব সরদার প্রমূখ। 
প্রধান অতিথির বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা ড. জিয়াউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের ফুঁসফুস সুন্দরবন রক্ষায় আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। বনজীবিরাই সুন্দরবনের সবথেকে আপনজন। কাজেই সুন্দরবন রক্ষায় বনজীবিদের যেকোন ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে।  প্রধান বক্তা শরীফ জামিল বলেন দূষণ এবং দখলের কবল থেকে সুন্দরবনকে রক্ষা করতে হবে। জলবায়ু বিপর্যয়ের অভিঘাতেও সুন্দরবন আজ আক্রান্ত। সুন্দরবন আমাদের মায়ের মতো। মা’কে বাঁচাতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।
সভাপতির বক্তব্যে সুন্দরবন রক্ষায় আমরার সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন, শিল্পদূষণ, দখল, বিষ প্রয়োগের মাছ নিধন, নির্বিচারে বৃক্ষ নিধন, বন্যপ্রাণী হত্যা বন্ধসহ সুন্দরবন বিনাশী সকল প্রকল্প বাতিল করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

সুন্দরবন ব্যবস্থাপনায় বনজীবিদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।।

আপডেট সময় : 08:51:43 am, Tuesday, 13 February 2024