Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

সুন্দরগঞ্জে অ্যানথ্যাক্সে একদিনে ১০ গরুর মৃত্যু, সচেতনতায় মাইকিং

  • Reporter Name
  • আপডেট সময় : 07:24:36 pm, Saturday, 4 October 2025
  • 100 বার পড়া হয়েছে

Oplus_131072

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে ব্যাপকহারে অ্যানথ্রাক্স রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। প্রতিরোধক ভ্যাকসিন দেয়ার পরও গত শনিবার একদিনের ব্যবধানে ১০ গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সেই সাথে আক্রান্ত হয়েছে সহস্রাধিক। সচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের পক্ষ হতে মাইকিং ও উঠান বৈঠক অব্যাহত রয়েছে। প্রাণি সম্পদ অধিদপ্তরের তথ্যমতে মৃত্যু পশুর সংখ্যা কম রয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অ্যানথ্রাক্স রোগের প্রকোপ দেখা দেয়ায় বিভিন্ন ইউনিয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং করা হচ্ছে। সেই সাথে উঠান বৈঠক অব্যাহত রয়েছে। প্রচারণায় বলা হচ্ছে- অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত পশু পরিচর্যা করলে বা সেই পশু জবাই করে মাংস কাটাকাটি করলে মানুষের মাঝেও অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়তে পারে। সে কারণে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গবাদি পশু কোন অবস্থাতেই জবাই করা যাবে না। হ্যান্ড গলোভস পড়ে আক্রান্ত পশুর পরিচর্যা করতে হবে  এবং মৃত্যুর পরেই পশুকে তাৎক্ষনিকভাবে মাটির নিচে পুতে রাখতে হবে।
বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে সাবেক ইউপি সদস্য মজিবর রহমান মন্টু বলেন, ভ্যাকসিন দেয়ার পরও গত শনিবার ওই গ্রামের খয়বর হোসেন, বাবুজার মিয়া ও চান্দ মিয়ার ৩টি গরু মারা গেছে। সেই সাথে তাদের আরও চারটি গরু গুরুত্বর অসুস্থ। যে কোন সময় মারা যেতে পারে। তিনি আরও বলেন, ওই গ্রামে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে আক্রান্ত ১১ জন মানুষের অবস্থা এখন আগের চেয়ে একটু ভাল। এদের মধ্যে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম বলেন, গবাদি পশুর মাঝে অ্যানথ্রাক্স রোগের প্রার্দুভাব দেখা দেয়ায়, সচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের পক্ষ হতে শনিবার ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠক করা হয়েছে।
উপজেলা প্রাণি অফিসার বিল্পব কুমার দে বলেন, উপজেলার বেশ কিছু এলাকায় অ্যানথ্রাক্স রোগের প্রকোপ দেখা দিয়েছে।  ইতোমধ্যে আক্রান্ত এলাকায় ভ্যাকসিন দেয়া অব্যাহত রয়েছে। সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচার-প্রচারণা, মাইকিং,লিফলেট বিতরণ, উঠান বৈঠক, উপজেলা প্রশাসন, গণমাধ্যমকর্মী, সুশিল সমাজের প্রতিনিধি,ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় অব্যাহত রয়েছে। এ পর্যন্ত উপজেলায় জবাই করাসহ অন্তত ১০টি গরুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে অর্ধশতাধিক।
 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর বসাক বলেন, উপজেলার বেলকা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার দশজন অ্যানথ্রাক রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল। তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে। অ্যানথ্রাক্সে আক্রান্ত গরু-ছাগল পরিচর্যা করলে বা পশু জবাই করে মাংস কাটাকাটি করলে মানুষের মাঝে এই রোগ ছড়িয়ে পড়তে পারে।
উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস বলেন, অ্যানথ্রাক্স রোগের প্রার্দুভাব নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ হতে মনিটরিং টিম গঠন করা হয়েছে। মনিটরিং টিম সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

সুন্দরগঞ্জে অ্যানথ্যাক্সে একদিনে ১০ গরুর মৃত্যু, সচেতনতায় মাইকিং

আপডেট সময় : 07:24:36 pm, Saturday, 4 October 2025